মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

স্কলারশিপ প্রোগ্রাম চালু করল আইএসডি

কর্পোরেট সংবাদ ডেস্ক: নতুন স্কলারশিপ প্রকল্পের আওতায় কম ফি সহ ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)-তে পড়াশুনা করতে পারবে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা। বাংলাদেশের প্রথম আইবি ওয়ার্ল্ড স্কুল আইএসডি এর ২৫ বছর উপলক্ষে দেশের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের সুযোগ দেওয়ার জন্য এই স্কলারশিপ প্রোগ্রাম চালু করেছে।

১৪ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা যথাক্রমে গ্রেড ৯, ১০ ও ১১ -এ জানুয়ারি ২০২৪ ও আগস্ট ২০২৪ থেকে শুরু হওয়া সেশনে এ প্রোগ্রামের আওতায় ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

Imported from WordPress: image-23.png

এ বিষয়ে আইএসডি’র ডিরেক্টর অব স্কুল স্টিভ ক্যালান্ড-স্কোবল বলেন, “আমাদের ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ অংশ হওয়ার জন্য আমরা প্রতিভাবান এবং যোগ্য শিক্ষার্থীদের ব্যতিক্রমী সুযোগ অফার করি। একটি আন্তর্জাতিক স্কুল হিসেবে আমরা বৈচিত্র্যময়তাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করি, যে কারণে শিক্ষার্থী ও তাদের পরিবারেরা বিশ্বমানসম্পন্ন অভিজ্ঞতা অর্জন করে।’’

এক বছরের জন্য শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করা হলেও তাদের ধারাবাহিক সাফল্য ও অন্যন্য মানদ- পূরণের সাপেক্ষে এর মেয়াদ বাড়ানো হতে পারে। শিক্ষার্থীদের অ্যাকাডেমিক রেকর্ড, গ্রেড, পরীক্ষার ফলাফল ও ভবিষ্যৎ সম্ভাবনার ওপরে বৃত্তি প্রাপ্তির সংখ্যা নির্ভর করবে। শিক্ষার্থীরা স্কুল ফি’র ওপরে ৯০ শতাংশ এবং ভর্তি ফিতে সম্পূর্ণ ছাড় পাওয়ার সুযোগ পাবেন।

বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়ার ক্ষেত্রে আইএসডি’র গ্র্যাজুয়েটরা বেশ পরিচিত। স্কুলটি স¤প্রতি বার্সা ফুটবল ক্যাম্প ও রোহিত শর্মা ক্রিক কিংডম ক্রিকেট অ্যাকাডেমির সাথে কাজ শুরু করেছে। এছাড়াও, রোবোটিক শিক্ষায় শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান কার্নেগি মেলন ইউনিভার্সিটির সাথে অংশীদারিত্ব করেছে আইএসডি।

স্কলারশিপের বিস্তারিত এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যাবে এ লিঙ্কে: https://www.isdbd.org/scholarship-program   

এই সম্পর্কিত আরো

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন কোয়েল মল্লিক

বেনাপোল স্থলবন্দরে ঘোষণাবহির্ভূত পণ্য জব্দ, প্রায় কোটি টাকার শুল্ক ফাঁকির চেষ্টা

হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা