শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন এনসিসি ব্যাংকের কার্ডে সাইমন বীচ্ রিসোর্ট ও সাইমন হেরিটেজে বিশেষ ছাড় আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে রমাদান রেমিট্যান্স ক্যাম্পেইন উদ্বোধন বিশ্বের সবচেয়ে পছন্দনীয় বীমা প্রতিষ্ঠান মেটলাইফ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিচারপ্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক হোক: শাকিব খান সিরাজগঞ্জে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগ: ভূমি উপসহকারীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ কোনো বদলি বাণিজ্য চলবে না, থাকবে না কোনো সিন্ডিকেট: শিক্ষামন্ত্রী ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সেবার ফি পুনঃনির্ধারণ
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

কোনো বদলি বাণিজ্য চলবে না, থাকবে না কোনো সিন্ডিকেট: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, এখানে কোনো বদলি বাণিজ্য চলবে না, থাকবে না কোনো সিন্ডিকেট। শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমগুলো অ্যাপভিত্তিক করা হবে এবং সময়মত শিক্ষার্থীদের হাতে মানসম্মত বই তুলে দেয়া হবে।
 
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে নতুন শিক্ষামন্ত্রী হিসেবে নিজের দ্বিতীয় কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
 
শিক্ষামন্ত্রী বলেন, অতীতে 'মব' করে অটো পাস নেওয়া বা পরীক্ষা বন্ধ করার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তা আর হতে দেওয়া হবে না। এছাড়া শিক্ষকরা ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে অংশ নিয়েছেন তবে এটা আর হতে দেয়া হবে না। আমাদের লক্ষ্য এসব দুর করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো।
 
নিজের স্বচ্ছ ভাবমূর্তির কথা স্মরণ করিয়ে দিয়ে আ ন ম এহসানুল হক মিলন বলেন, এর আগেও আমি যখন মন্ত্রীত্বের দায়িত্বে ছিলাম, আমার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ ছিল না। এই মন্ত্রণালয়ে দুর্নীতির কোনো স্থান নেই এবং কেউ পাবেও না। 
 
তিনি আরও যোগ করেন, বর্তমান পদ্ধতিতে এমন পরিবর্তন আনা হবে যে দেশে আর আলাদা করে 'নকল বিরোধী অভিযানের' প্রয়োজন হবে না।
 
শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়নের ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, "বিদ্যমান শিক্ষাক্রম (কারিকুলাম) রিভিউ করা হবে। দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকেও সরকারি নিয়মনীতির আওতায় আনা হবে। কোনো ইংলিশ মিডিয়াম স্কুল নিয়ম ভাঙলে বা অপরাধ করলে তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।"
 
ভর্তি বাণিজ্য বন্ধে মন্ত্রণালয়ের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা তদবিরবিহীন কীভাবে ও কে কোথায় ভর্তি হবে, তার জন্য একটি অ্যাপস করার প্ল্যান আছে। এতে ভর্তি নিয়ে আর কোনো বাণিজ্য হবে না। 
 
স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করে শিক্ষামন্ত্রী বলেন, যথাযথ অনুমতি নিয়ে এবং শিক্ষার্থীরা নিরাপদ কি না ও ফায়ার এক্সিট আছে কি না—এসব সম্পন্ন করেই স্কুল করতে হবে। কোনো বাসা কিংবা গ্যারেজে স্কুল গড়ে তুলতে দেওয়া হবে না।
 

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন

এনসিসি ব্যাংকের কার্ডে সাইমন বীচ্ রিসোর্ট ও সাইমন হেরিটেজে বিশেষ ছাড়

আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে রমাদান রেমিট্যান্স ক্যাম্পেইন উদ্বোধন

বিশ্বের সবচেয়ে পছন্দনীয় বীমা প্রতিষ্ঠান মেটলাইফ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিচারপ্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক হোক: শাকিব খান

সিরাজগঞ্জে ঘুষ দাবি ও হয়রানির অভিযোগ: ভূমি উপসহকারীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’

কোনো বদলি বাণিজ্য চলবে না, থাকবে না কোনো সিন্ডিকেট: শিক্ষামন্ত্রী

ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সেবার ফি পুনঃনির্ধারণ