রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই: মির্জা ফখরুল আজ থেকে নতুন সূচিতে চলবে পুঁজিবাজার নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার আরএকে সিরামিকের শেয়ার ক্রয় করবে মোহাম্মদ ট্রেডিং
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

শাকসু নির্বাচন স্থগিত

কর্পোরেট সংবাদ ডেস্ক : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন ৪ সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। 

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে রোববার (১৮ জানুয়ারি) শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন।

রিটে বলা হয়, নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচনের আগে সবধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে। এ অবস্থায় শাকসু নির্বাচন হতে দেয়া আইনসংগত নয়। আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন হওয়ার কথা রয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার রাশনা ইমাম, ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এই সম্পর্কিত আরো

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার

রাজনৈতিক কারণে ধর্ম নিয়ে বিভাজনের সুযোগ নেই: মির্জা ফখরুল

আজ থেকে নতুন সূচিতে চলবে পুঁজিবাজার

নোয়াখালীতে ৩৭৯৮ পিস ইয়াবাসহ ৩ মাদককারবারি গ্রেপ্তার

আরএকে সিরামিকের শেয়ার ক্রয় করবে মোহাম্মদ ট্রেডিং