বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
শিরোনাম
আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু: - সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ মাহিন্দ্রা মিনি পিকআপের মাধ্যমে সাব ওয়ান টন সেগমেন্টে এ সি আই মটরস্ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু সামিয়া অথৈকে মারধরের অভিযোগে যা বললেন তিশা নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত পরিপত্র জারি: - সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক স্বর্ণের দামে বড় পতন: - ভরিতে কমল ৯ হাজার ২১৪ টাকা চীনের বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ইসলামী ব্যাংকের ইউপিআই ব্র্যান্ডের খিদমাহ ক্রেডিট কার্ডের উদ্বোধন
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

সাংবাদিক ও কবি সৌমিত্র দেব আর নেই

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশন (ওনাব) এর সাবেক সহ-সভাপতি, কবি ও সাংবাদিক সৌমিত্র দেব (৫৫) আর নেই। মৌলভীবাজার বাসির গর্ব উনার অকাল মৃত্যুতে মৌলভীবাজার পরিবারের আমরা গভীর ভাবে শোকাহত।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে অসুস্থবোধ করলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। তবে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

সৌমিত্র দেবের স্ত্রী পলা দেব জানান, কয়েক দিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তার স্বামী। মঙ্গলবার সকালে হঠাৎ তিনি বেশ অসুস্থ বোধ করেন। তখন দ্রুত তাকে খিলক্ষেত এলাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পথেই তার মৃত্যু হয়েছে।

সিলেট ও মৌলভীবাজারের স্থানীয় পত্রিকায় লেখালেখির মাধ্যমে সৌমিত্র দেবের সাংবাদিকতা জীবন শুরু হয়। পরে তিনি প্রথম আলোয় পদায়ক হিসেবে লেখালেখি করেন। এরপর তিনি সহকারী সম্পাদক হিসেবে যোগ দেন দৈনিক মানবজমিন পত্রিকায়। কয়েক বছর এ পদে চাকরি করার পর ২০০৯ সাল থেকে অনলাইন সংবাদপত্র রেডটাইমস বিডি ডটকমের প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

সৌমিত্র দেব সাংবাদিকতার পাশাপাশি নিয়মিত কবিতা, ছোটগল্প, প্রবন্ধ লিখতেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩০টিরও বেশি। ২০০৫ সালে কবিতার জন্য তিনি বাংলাদেশ রাইটার্স ফাউন্ডেশন পদক পান। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে অজবীথি, নীল কৃষ্ণচূড়া, পাথরের চোখ ইত্যাদি। তিনি অভিনয়ও করতেন। তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তার মরদেহ নিজ এলাকার মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আশা হয়েছে।

সৌমিত্র দেব ১৯৭০ সালের ২৭শে জুলাই মৌলভীবাজারে জন্মগ্রহণ করেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করার পর বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি মৃত্যুকে বহু গুনাহগ্রহী রেখে গেছেন।

এই সম্পর্কিত আরো

আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু: সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

মাহিন্দ্রা মিনি পিকআপের মাধ্যমে সাব ওয়ান টন সেগমেন্টে এ সি আই মটরস্ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

সামিয়া অথৈকে মারধরের অভিযোগে যা বললেন তিশা

নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী ভারত

পরিপত্র জারি: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় অফিসে থাকা বাধ্যতামূলক

স্বর্ণের দামে বড় পতন: ভরিতে কমল ৯ হাজার ২১৪ টাকা

চীনের বিপক্ষে লড়াই করে হারলো বাংলাদেশ

চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার

ইসলামী ব্যাংকের ইউপিআই ব্র্যান্ডের খিদমাহ ক্রেডিট কার্ডের উদ্বোধন