বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

এ পর্যন্ত ১১ কোটি ৪৪ হাজার পাঠ্যবই ছাপা হয়েছে: প্রেস উইং

নিজস্ব প্রতিবেদক : ২০২৫ শিক্ষাবর্ষের ৪০ কোটি বইয়ের মধ্যে ৬ জানুয়ারি পর্যন্ত ১১ কোটি ১ লাখ ৪৪ হাজার ৭১৩টি পাঠ্যবই ছাপা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

আজাদ মজুমদার জানান, ছাপা হওয়া বইয়ের অধিকাংশ বিতরণ করা হয়েছে এবং বিতরণ প্রক্রিয়া চলমান আছে।

তিনি বলেন, আগে বেশির ভাগ বই ভারতে ছাপানো হলেও এবার সব বই বাংলাদেশে ছাপা হচ্ছে। এজন্য দেরি হচ্ছে। এতে সরকার আন্তরিকভাবে দুঃখিত। তবে এর ইতিবাচক দিক হচ্ছে পাঠ্য বইয়ের সঙ্গে জড়িত শ্রমিকেরা উপকৃত হচ্ছেন।

উপ-প্রেস সচিব আরও বলেন, এ ছাড়া বিগত সরকারের সময়ে তৈরি হওয়া অসাধু চক্র এবার বই ছাপাতে অসহযোগিতা করায় কাজে বিঘ্ন ঘটেছে। ভবিষ্যতে সমস্যাটা পুরোপুরি কাটিয়ে ওঠা যাবে বলে তিনি উল্লেখ করেন।

আজাদ মজুমদার বলেন, সরকার আশা করে চলতি মাসেই সব বই ছাপা সম্ভব হবে।

বই ছাপানোর অসহযোগিতায় এনসিটিবির সদস্যসহ ছাপানো প্রতিষ্ঠান জড়িত থাকলে তদন্ত করে সরকার ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ