বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

সিংগাইরে বায়রা উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী উদযাপন

সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিক উদ্দিন আহম্মেদের স্মৃতি বিজড়িত স্কুল মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা উচ্চ বিদ্যালয়ে পুনর্মিলনী উদযাপিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী ওই বিদ্যালয়ের ১৯৭৯-২০০০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে।

জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ব্যাচ ভিত্তিক শিক্ষার্থীরা তাদের স্কুল জীবনের স্মৃতি চারণ করেন। পরে বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ভিজিটিং প্রফেসর ড. সুনীল কুমার রায়, ম্যাঙ্গো গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান খান বক্তব্য দেন। এ সময় বয়োবৃদ্ধ শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন দেবাশীষ চন্দ্র সরকার (মরন স্যার), অরুণানন্দ ভট্টাচার্য, শাহাদাৎ হোসেন মাষ্টার ও আব্দুল লতিফ মোল্লা।

১৯৮৭ ব্যাচের প্রাক্তন ছাত্র আবু বকর সিদ্দিকী ও আজিজুর রহমান বাদশার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক বাংলাদেশ বিমান বাহিনীর অবসর প্রাপ্ত এয়ার কমোডর মো. সিদ্দিকুর রহমান। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ