বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

কক্সবাজার সরকারি কলেজের লোগোতে “নৌকা” সরিয়ে যুক্ত করা হলো “সূর্য ও কলম”

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বৃহত্তম বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজ। আওয়ামী লীগ সরকারের পতনের পর এ কলেজের লোগোতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। লোগো ঠিক রেখে শুধুমাত্র নৌকা সরিয়ে এর পরিবর্তে যুক্ত করা হয়েছে সূর্য। এর নিচে থাকা বই, খাতা ঠিক রেখে বইয়ের উপর যুক্ত করা হয়েছে কলম।

মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকাল ২টার সময় একাডেমিক কাউন্সিলরের বৈঠকে নতুন লোগো অনুমোদন পায়।

কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী লোগোতে কিছুটা পরিবর্তন আনা হয়।

অধ্যক্ষ জানান, ২০১৮ সালে দুইটি মোমবাতি ছিলো মাঝখানে। সেটি পরিবর্তন করে নৌকা আনা হয়। তবে বিষয়গুলো অগোছালোভাবে ছিলো বলে জানান তিনি।

কলেজ থেকে পাওয়া মনোগ্রামের বিবরণ:

i) ২১ টি তারা (একুশে ফেব্রুয়ারী- মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বোঝায়)

ii) কলেজের নাম (কক্সবাজার সরকারি কলেজ)

iii) পবিত্র কোরআনের সূরা বাকারা, আয়াত- ২৫৭ (অর্থ- আঁধার ছেড়ে আলোর দিকে আহ্বান)

iv) বই, খাতা ও কলম (জ্ঞান অন্বেষণের প্রতীক)

v) উদীয়মান সূর্য (জ্ঞান অন্বেষণের মাধ্যমে আলো ছড়ানো বা জ্ঞানের আলো বিতরণ বোঝায়)

vi) সাগর (কক্সবাজারের ইতিহাস ও ঐতিহ্যের ধারক)

সর্বশেষ পাওয়া সংবাদ