বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

ছাত্র আন্দোলনে নিহত সবুজের এইচএসসি রেজাল্ট ৪.৩৩

মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেরপুর জেলা শহরের খরমপুর মোড়ে আওয়ামী দুর্বৃত্তদের গুলিতে নিহত হন এইচএসসি পরীক্ষার্থী সবুজ মিয়া। এরপর থেকেই পরিবারের কারো মুখে নেই হাসি। চলে শুধু প্রতিনিয়ত কান্নার আহাজারি। মঙ্গলবার (১৫ অক্টোবর) এইচএসসি ২০২৪ এর ফলাফল প্রকাশ হলে ফলাফল সিটে দেখা যায় তার ফলাফল ৪ দশমিক ৩৩। ফলাফল শুনে আরও শোকাহত হন পরিবার।

শ্রীবরদীর খড়িয়া কাজির চর ইউনিয়নের রুপার পাড়া গ্রামের প্যারালাইজড রোগী আজাহার আলীর ছেলে সবুজ। যার আয়ে চলতো পাঁচ সদস্যের পরিবার। কিন্তু তাকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবার। দুই ভাই ও দুই বোনের মধ্যে সবুজ ছিলো দ্বিতীয়। বড় বোনটির বিয়ে হওয়ার পরে বাবা প্যারালাইজড হয় এরপর পরিবারের দায়িত্ব নেন নিজেই। স্থানীয় এক ফার্মেসিতে পার্টটাইম কাজ করতেন সবুজ। পরিবার চালানোর পাশাপাশি নিজের আয়ে পড়াশোনা করতেন শ্রীবরদী সরকারি কলেজে। সেখান থেকেই এবছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ২০২৪ পরীক্ষায় বসেছিলেন। হঠাৎ দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে সেই আন্দোলনে যোগ দিয়ে প্রাণ হারায় এই মেধাবী ছাত্র।

image

শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম আলিফ উল্লাহ আহসান জানান, নিহত সবুজ একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। ৬ সদস্যের সংসারের খরচ বহন করে নিজের লেখাপড়া চালিয়ে এই রেজাল্ট করা কম কথা নয়। তাঁর এই রেজাল্টে আমরা শিক্ষকরাসহ তাঁর সহপাঠিরাও আনন্দিত। শুধু তাঁর পরিবার এ আনন্দ নিতে পারছে না ছেলে হারানোর শোকে। আমরা তার শোকাহত অসহায় পরিবারের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।

শহীদ সবুজের মা সমেজা বেগম বলেন আমার ছেলে ভালো রেজাল্ট করেছে ঠিকই কিন্তু এ রেজাল্ট তো আমাদের কোন কাজে আসবে না। আমরা চাই প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে ন্যায় বিচার করে তাদের ফাঁসির দাবি জানায়।

সর্বশেষ পাওয়া সংবাদ