বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

আবদুল মান্নান সৈয়দের প্রয়াণবার্ষিকীতে ঐতিহ্যের নতুন বই ‘মাতাল মানচিত্র’

কর্পোরেট সংবাদ ডেস্ক: বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক-গবেষক, অনুবাদক ও সম্পাদক আবদুল মান্নান সৈয়দের চতুর্দশ প্রয়াণবার্ষিকী বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর)।

তাঁর স্মরণে বাংলা প্রকাশনার গৌরব ‘ঐতিহ্য’ প্রকাশ করেছে বিশ্বের বিভিন্ন মহাদেশের কবিদের কবিতার আবদুল মান্নান সৈয়দ-কৃত অনুবাদ সংকলন ‘মাতাল মানচিত্র’। এই বইয়ে স্থান পেয়েছে এডগর এলেন পো, রাইনে মারিয়া রিলকে, হিমেনথ, লোরকা, লি পো, পার্সি বিশি শেলি, জন কীটস, পল এলুয়ার, অক্টাভিও পাজ, রাফায়েল আলবের্তি, আন্তনিও মাকাদোর মতো কবিদের কবিতা ও বিশদ পরিচিতি।

উল্লেখ্য, ঐতিহ্য ইতিপূর্বে প্রকাশ করেছে আবদুল মান্নান সৈয়দের আরও একগুচ্ছ বই: জন্মান্ধ কবিতাগুচ্ছ, কবিতা কোম্পানি প্রাইভেট লিমিটেড, সকল প্রশংসা তাঁর, নজরুল জীবনী, সুধীন্দ্রনাথ দত্ত : কালো সূর্যের নিচে বহ্নুৎসব, কাজী নজরুল ইসলাম বিষয়ক সাক্ষাৎকার, আমার নজরুল, আমর জীবনানন্দ, কলকাতা, স্মৃতির নোটবুক, ভেসেছিলাম ভাঙা ভেলায়, সম্পাদিতগ্রন্থ: জীবনানন্দের শ্রেষ্ঠ গল্প, সাবদার সিদ্দিকি কবিতাসংগ্রহ ইত্যাদি।

সর্বশেষ পাওয়া সংবাদ