বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনাম
সূচকের উত্থানে লেনদেন শেষ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: - টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: - রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার মেট্রিক টন গম
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

শাহজাদপুরে কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম প্রয়াণ দিবস পালিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: কবি কাজী নজরুল ইসলামের ৪৮তম মহা প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুরে কবির স্মৃতি চারণমূলক স্মরণ সভা ও নজরুল সঙ্গীত পরিবেশনের আয়োজন করা হয়।

শাহজাদপুর উপজেলার পৌর সদরের মনিরামপুর বাজারে সুর শ্রবণী সঙ্গীত বিদ্যালয়ের কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন, ভবেশ চন্দ্র সূত্রধর। বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতারের নজরুল সঙ্গীত শিল্পী ওস্তাদ সালামত হোসেন চৌধুরী রিনা, নজরুল গবেষক এ্যাডভোকেট আনোয়ার হোসেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যানইয়াৎ সিং শুভ, একই বিভাগের সহকারী অধ্যাপক অরূপ বিশ্বাস, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড.তানভীর আহমেদ, নজরুল সঙ্গীত শিল্পী সৈয়দ আনিসুজ্জামান, সাংস্কৃতিক সংগঠক কাজী শওকত প্রমুখ। বক্তারা কবি কাজী নজরুল ইসলামের জীবন দর্শন ও তার সৃষ্টি কর্মের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন।’

স্মরণ সভা শেষে নজরুল সঙ্গীত পরিবেশন করেন, বাংলাদেশ বেতারের নজরুল সঙ্গীত শিল্পী ওস্তাদ সালামত হোসেন চৌধুরী রিনা, রাজশাহী বেতারের নজরুল সঙ্গীত শিল্পী ওস্তাদ আব্দুল্লাহ আল মাহমুদ, সৈয়দ আনিসুজ্জামান, মেজবাহ রানা, মীর বাবুল হোসেন, ওস্তাদ বায়জিদ হোসেন প্রমুখ। সবশেষে উপস্থিত অতিথি ও শ্রোতাদের সবাইকে আপ্যায়ন করানো হয়।

এই সম্পর্কিত আরো

সূচকের উত্থানে লেনদেন শেষ

গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক

নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় জরিমানা

স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

ভারতে এক বছর সাজাভোগ শেষে দেশে ফিরলেন ৩ যুবক

আইএফআইসি ব্যাংকের বিভিন্ন পর্যায়ে ৫৯ কর্মকর্তাকে পদোন্নতি

হার দিয়ে এশিয়ান কাপ মিশন শেষ করলো বাংলাদেশ

বেনাপোলে সাড়ে ৫৩ লাখ টাকার মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ পণ্য আটক

যুক্তরাষ্ট্র থেকে এলো ৬১ হাজার মেট্রিক টন গম