বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার

কর্পোরেট সংবাদ ডেস্ক : আগামী রোববার (১৮ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাভাবিক পাঠদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এতে সই করেছেন মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোসাম্মৎ রহিমা আক্তার।

এতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য প্রধান উপদেষ্টার নির্দেশনার প্রেক্ষিতে আগামী ১৮ আগস্ট (রোববার) থেকে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

আদেশটি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, সব সরকারি-বেসরকারি-স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্য, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর, মাদ্রাসা শিক্ষা অধিদফতর, কারিগরি শিক্ষা অধিদফতর, সব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের পাঠানো হয়েছে।

কোটা সংস্কার ও ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ১৭ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে এক বিজ্ঞপ্তিতে গত ৬ আগস্ট থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা জানিয়েছিল আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। তবে আওয়ামী লীগ সরকারের পতন ও দেশজুড়ে সৃষ্ট পরিস্থিতিতে বিদ্যালয় খোলা সম্ভব হয়নি।

সর্বশেষ পাওয়া সংবাদ