শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’ গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট বেনাপোল-যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ লিবিয়ায় জিম্মি করে ২৫ লাখ টাকা আদায়, দেশে ফিরেও হামলার শিকার প্রবাসী নরসিংদীতে প্রথম ম্যারাথন, দৌড়ালেন দেড় হাজার প্রতিযোগী ভারত-পাকিস্তান ও শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

হচ্ছে না ১১ আগস্টের এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে থানায় হামলার ঘটনায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ১১ আগস্টের (রবিবার) এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। আজ মঙ্গলবার (৬ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি জানান, এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব না। আগামীকাল (৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হবে। বিভিন্ন থানায় পাঠানো আমাদের প্রশ্নপত্র পুড়ে গেছে। এগুলো এখন নতুন করে ছাপাতে হবে।

উল্লেখ্য, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ফের স্থগিত করা হয়েছে পরীক্ষা।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ