শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

‘বাঙলা সম্মিলন’ এর ৫ম পুনর্মিলনী অনুষ্ঠিত

কর্পোরেট সংবাদ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘বাঙলা সম্মিলন’ এর উদ্যোগে ৫ম পুনর্মিলনী শনিবার (৭ জানুয়ারি ২০২৩) দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির মধ্যে ছিল-আনন্দ র‌্যালি, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান, র‌্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। চবি জারুল তলায় বেলা ১১:৩০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পুনর্মিলনী অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য চবি বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি বাঙলা সম্মিলনের সভাপতি কবি অভিক ওসমানের সভাপতিত্বে এবং বাঙলা সম্মিলনের কার্যকরী সভাপতি কবি বিশ্বজিৎ চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চবি বাংলা বিভাগের সভাপতি ড. তাসলিমা বেগম, চবি বাংলা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ, বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. মোহাম্মদ নুরুল আমিন, বাঙলা সম্মিলনের সাধারণ সম্পাদক জনাব জিন্না চৌধুরী ও ড. মাহমুদুল আলম। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান সূচিত হয়।

মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে শীতের সকালে উপস্থিত বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, ‘আজকে পুরানো মুখগুলো একসাথে মিলিত হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একাকার হয়ে গেছে’। তিনি বলেন, ‘বাঙলা সম্মিলন আমার প্রাণের সংগঠন’। এ সংগঠনের একজন সদস্য হিসেবে তিনি গর্বিত। মাননীয় উপাচার্য পুরানো সতীর্তদের কাছে পেয়ে অত্যন্ত আবেগ-আপ্লুত হয়ে পড়েন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালনে শত ব্যস্ততার মাঝেও বাঙলা সম্মিলনের সতীর্তদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেন মর্মে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ‘চবি বাংলা বিভাগ একটি সমৃদ্ধ বিভাগ, বাংলা বিভাগের কাছে আমি চির ঋণী। জীবনে প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে এ বিভাগের অবদান আমি কখনও ভুলতে পারবো না’। তিনি নবীন-প্রবীন সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এ সংগঠনকে আরও এগিয়ে নেয়ার আহবান জানান। মাননীয় উপাচার্য সতীর্তদেরকে সারাদিন আনন্দ-উৎসবে মেতে উঠার আহবান জানান এবং পুনর্মিলনী অনুষ্ঠানের সাফল্য কামনা করেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ