মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয়
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

না ফেরার দেশে প্রখ্যাত সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ

জাকির হোসেন আজাদী : না ফেরার দেশে পাড়ি জমালেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও প্রখ্যাত সংগীতশিল্পী বুলবুল মহলানবীশ। শুক্রবার (১৪ জুলাই) ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গণমাধ্যমকে নিশ্চিত করেন বিশিষ্ট সংগীতশিল্পী লীনু বিল্লাহ  বুলবুল মহলানবীশের ভাইয়ের মেয়ে নাট্যকর্মী, অভিনেত্রী জয়ীতা মহলানবীশ।

বুলবুল মহলানবীশ ছিলেন বহুমুখী গুণের অধিকারী। একাধারে লেখক, কবি, উপস্থাপক, আবৃত্তি ও নাট্যশিল্পী হিসেবে তার সুনাম ছিল। দীর্ঘদিন ধরে নানাবিধ রোগে ভুগছিলেন তিনি।

সংগীতশিল্পীর পারিবারিক সূত্রে জানা গেছে, তার ছেলে আমেরিকায় থাকেন। ছেলের সঙ্গে আলাপ করে তার দাফন কাফনের বিষয় চূড়ান্ত হবে। দুই দিন পরেও হতে পারে।

১৯৫৩ সালের ১০ মার্চ বিক্রমপুরে জন্মগ্রহণ করেন কৃতী শিল্পী ও সংগঠক বুলবুল মহলানবীশ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও মাস্টার্স করেন তিনি। দেশে-বিদেশে শিক্ষকতা করেছেন দীর্ঘদিন।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিকালে সেই সময়কার রেসকোর্স ময়দানে যখন পাক হানাদার বাহিনী আত্মসমর্পন করছিল, ঠিক সেই মাহন্দ্রেক্ষণে কলকাতার বালিগঞ্জের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয় ‘বিজয় নিশান উড়ছে ঐ’-গানটি।

বাঙালির বিজয়ের ঐতিহাসিক ক্ষণে কালজয়ী গানটিতে কণ্ঠ দেয়া শিল্পীদের অন্যতম- বীর মুক্তিযোদ্ধা বুলবুল মহলানবীশ। এখন তিনি অন্য জগতের বাসিন্দা। যেখান থেকে কেউ কোনোদিন আর ফিরে আসে না।

সর্বশেষ পাওয়া সংবাদ