বুধবার, ২৯ জুলাই ২০২৬
বুধবার, ২৯ জুলাই ২০২৬
শিরোনাম
ইতিহাস নির্মানের গণ-অভ্যুত্থান দিবস ৫ আগস্ট মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত কিশোরের মৃত্যু বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের এমপি পদে থাকতে বাধা নেই নিটল ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ ইউনাইটেড কমার্শিয়ালের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৪ চিকিৎসক বরখাস্ত জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি - হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা ভারতের জেল থেকে মুক্ত ৫ বাংলাদেশি নারী, বেনাপোল দিয়ে দেশে প্রত্যাবর্তন
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন শাবিপ্রবি ৫৭ শিক্ষার্থী

কর্পোরেট সংবাদ ডেস্ক : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পাচ্ছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের (শাবিপ্রবি) বিভিন্ন অনুষদের ৫৭শিক্ষার্থী। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা প্রকল্পের অধীনে ২০২২-২৩ অর্থবছরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ দেয়া হবে।

সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উপ-সচিব খান মো. রেজা-উন-নবী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে শাবিপ্রবি প্রশাসন।

এতে ভৌতবিজ্ঞান, জীব ও চিকিৎসা বিজ্ঞান, খাদ্য ও কৃষি বিজ্ঞান এবং নবায়ন ক্যাটাগরিতে শাবিপ্রবির মোট ৫৭ শিক্ষার্থী ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন। এরমধ্যে ভৌত বিজ্ঞান গ্রুপে এমএস,এমফিল, পিএইচডি ক্যাটাগরিতে ১ হাজার ১২৪ জনের মধ্যে ২৯ জন, জীব ও চিকিৎসা বিজ্ঞান ক্যাটাগরিতে ৮৯০ জনের মধ্যে ১২ জন, খাদ্য ও কৃষি বিজ্ঞান ক্যাটাগরিতে ১ হাজার ৩৮১ জনের মধ্যে ১৪ জন ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন।

ফেলোশিপের জন্য মনোনীত এমএস ক্যাটাগরিতে প্রত্যেককে ৫৪ হাজার টাকা, এমফিল (১ম বর্ষ) ক্যাটাগরিতে ৬৮ হাজার ৪০০ ও এমফিল (২য় বর্ষ) ক্যাটাগরিতে ৯৯ হাজার টাকা এবং পিএইচডি ক্যাটাগরিতে ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়া হবে।
এ প্রসঙ্গে শাবিপ্রবি উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, শিক্ষা ও গবেষণায় আমাদের বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে। এতে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের ফেলোশিপ অর্জন এর বহিঃপ্রকাশ ঘটছে। প্রতিবছরই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ফেলোশিপের জন্য মনোনীত হচ্ছেন। এটি শাবিপ্রবি’র জন্য অত্যন্ত গৌরবের বলে তিনি মন্তব্য করেন।

প্রসঙ্গত, ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে গবেষণা কার্যক্রমকে বেগবান করতে ভৌত বিজ্ঞান, জীব ও চিকিৎসাবিজ্ঞান, খাদ্য ও কৃষি ক্যাটাগরিতে এই ফেলোশিপ দিয়ে আসছে।

সর্বশেষ পাওয়া সংবাদ