রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

‘বেগম রোকেয়া পদক ২০২৩’ এর জন্য মনোনয়ন আহ্বান

নিজস্ব প্রতিবেদক : সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ পাঁচ জন বাংলাদেশী নারীকে ‘বেগম রোকেয়া পদক, ২০২৩ প্রদান করার লক্ষ্যে মনোনয়ন আহবান করছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়।

নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ, পল্লী উন্নয়ন এবং সরকার নির্ধারিত অন্য কোন ক্ষেত্রে অবদানের জন্য তারা মনোনীত হবেন।

আজ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখিত যে কোন ক্ষেত্রে অবদান রেখেছেন এমন বাংলাদেশী নারীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আবেদনপত্রের ‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের  (www.mowca.gov.bd) এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের  (www.dwa. gov.bd) থেকে সংগ্রহ করা যাবে। ওয়েব-সাইটে প্রকাশিত ‘ছক’ ব্যতীত অন্য কোন ‘ছক’-এ আবেদন/মনোনয়ন গ্রহণ করা হবে না। আগ্রহী প্রার্থীদের পদক প্রাপ্তির ক্ষেত্র উল্লেখ পূর্বক আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ‘ছক’ অনুযায়ী আবেদনের সফট কপি ই-মেইলে পাঠাতে হবে।

আরও পড়ুন:

বাংলাদেশ কখনো বাইরের হস্তক্ষেপের কাছে মাথা নত করবে না: প্রধানমন্ত্রী

▐ সর্বশেষ পাওয়া সংবাদ