মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

খুলল শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে যেসব নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : দেশে তীব্র গরমে বন্ধ হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আজ রোববার (১১ জুন) থেকে আবার পাঠদান চালু হয়েছে। তবে এ ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, আজ থেকে পাঠদান চালু হলেও সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিম্নলিখিত নির্দেশনা মেনে চলতে হবে।

যেসব নির্দেশনা মেনে চলতে হবে

১. পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাত্যহিক সমাবেশ স্থগিত এবং শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে রোদের মধ্যে খেলাধুলাসহ অন্যান্য কার্যক্রম থেকে বিরত থাকবে।

২. শিক্ষার্থীদের পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিতে হবে। শিক্ষার্থীরা প্রয়োজনে নিজ বাসা থেকে পর্যাপ্ত পানি সঙ্গে নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে আসবে।

৩. শ্রেণিকক্ষে পর্যাপ্ত প্রাকৃতিক আলো-বাতাসের জন্য প্রতিষ্ঠানের সব জানালা ও দরজা সম্পূর্ণ খোলা রাখার ব্যবস্থা করতে হবে।

৪. শ্রেণিকক্ষ, শিক্ষক মিলনায়তন ও কর্মচারীদের কক্ষে প্রয়োজনীয় বৈদ্যুতিক পাখা সক্রিয় রাখার ব্যবস্থা করতে হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার গরমের কারণে দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এরপর মাদরাসার দাখিল, কারিগরি অধিদপ্তরের অধীনে টেকনিক্যাল স্কুল-কলেজ বন্ধ দেওয়া হয়।

এর আগে গত ৪ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তীব্র দাবদাহের কারণে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করে। এরপর মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ইবতেদায়ি পর্যন্ত মাদরাসা বন্ধ করা হয়। এছাড়া যেসব দাখিল মাদরাসায় ইবতেদায়ি স্তর সংযুক্ত রয়েছে, সেসব মাদরাসায় প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত কার্যক্রম বন্ধ ছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ