মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

প্রাথমিকের গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট স্থগিত

কর্পোরেট সংবাদ ডেস্ক : সারা দেশে গত গয়েকদিন ধরেই তীব্র গরম ও তাপদাহে হাঁসফাঁস করছে জনজীবন। দাবদাহের কারণে মানুষের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এমন মুহূর্তে সারাদেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সব খেলা স্থগিত করা হয়েছে।

শনিবার (৩ জুন) থেকে এ টুর্নামেন্ট হওয়ার কথা ছিল। তবে গরমের কারণে আপাতত খেলা হচ্ছে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, আপাতত সারাদেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সব খেলা স্থগিত করা হয়েছে। এ খেলার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৩ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতা এবং ৪ জুন রোববার ঢাকা পিটিআইতে সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়, প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ বিতরণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় পর্যায়ের শিক্ষার্থী কেন্দ্রিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা শনিবার থেকে শুরু হতে যাচ্ছে।

এ আয়োজনের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। সভাপতিত্ব করবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

সর্বশেষ পাওয়া সংবাদ