মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণভাবে সি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সি-ইউনিটের (বাণিজ্য বিভাগের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে শাহজাদপুর শহরের ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৭৭৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। দুপুর ১২টায় আরম্ভ হয়ে বেলা ১টায় পরীক্ষাটি সমাপ্ত হয়।

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থী ও অভিভাবকদের আগমন উপলক্ষ্যে শাহজাদপুর জুড়ে আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ, স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা সভা করেন এবং ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন, খাবার সহ সার্বিক সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।

সফলভাবে পরীক্ষা গ্রহণ করায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম পরীক্ষার্থী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরীক্ষা কাজে নিয়োজিত ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ডে তাঁরা এমনি করেই পাশে থাকবেন বলে উপাচার্য মহোদয় আশা ব্যক্ত করেন।

image-78

সারাদেশে জিএসটি গুচ্ছভুক্ত মোট ২২টি বিশ্ববিদ্যালয়ের সি-ইউনিটের সমন্বিত ভর্তি পরীক্ষা ১৯টি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আগামী ৩ মে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এ-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এ-ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট ৪৭১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।

সর্বশেষ পাওয়া সংবাদ