বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: - একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১ ন্যাশনাল টিউবসের পর্ষদ সভার তারিখ ঘোষণা সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ পাস: - নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা দেশে ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

উল্লাপাড়া উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আমজাদ হোসেন

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়া ফলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৩ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।

সহকারী শিক্ষক হিসেবে আমজাদ হোসেন ২০০২ সালে ফলিয়া উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। তিনি ইতোপূর্বে চিথুলিয়া রাবেয়া নজিবর রহমান উচ্চ বিদ্যালয় শাহজাদপুরে শিক্ষকতা করেছেন। ২০১৪ সালে সহকারী প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পান এবং ২০১৯ সাল হতে অদ্যাবধি কর্মদক্ষতার সাথে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। অত্র স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি বিদ্যালয়ের লেখাপড়ার গুণগতমান পরিবর্তনে উল্লেখ্যযোগ্য ভূমিকা রেখেছেন। নায়েম, মাউশি, সিপিডি, আইসিটির বিভিন্ন প্রশিক্ষণ প্রাপ্ত এই শিক্ষক অত্যান্ত দক্ষতার সাথে বিদ্যালয়ের স্কাউট, বিএনসিসি, গার্লস গাইড, ফুটবল, ভলিবল খেলায় উপজেলা ও জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। জেএসসি ও এসএসসিতে ভালো ফলাফল, পরিচ্ছন্ন দৃষ্টিনন্দন বিদ্যালয় হিসেবে উপজেলার মধ্যে বেশ পরিচিতি লাভ করেছে এই শিক্ষা প্রতিষ্ঠান।

উল্লাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম সামছুল হক প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেনের উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হবার বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নের সর্বদাই চেষ্টা করেন।

এই সম্পর্কিত আরো

তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র

থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা

বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১

ন্যাশনাল টিউবসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল-২০২৬ পাস: নিষিদ্ধই থাকছে আ.লীগের কার্যক্রম

সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা

দেশে ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: শিক্ষামন্ত্রী