মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

শনিবার (২০ মে) প্রথম দিন বি-ইউনিট (মানবিক বিভাগ)-এর পরীক্ষার মধ্য দিয়ে দ্বিতীয়বার এর মতো সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষাগ্রহণ শুরু হয়।

এবারের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় ২২০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। দুপুর ১২.০০টায় শুরু হয়ে দুপুর ১.০০টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের আগমন উপলক্ষ্যে শাহজাদপুরজুড়ে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়।

এর আগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ, স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা সভা করে পরীক্ষাগ্রহণকে নির্বিঘ্ন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবাসন, খাবার সহ সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তাই পরীক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বললে তাঁরা সন্তুষ্টচিত্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় পরীক্ষার্থী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং পরীক্ষা কাজে নিয়োজিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই পরীক্ষাটি একটা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যারা বাহিরে থেকে সাহায্য করেছে জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যমকর্মীসহ শাহজাদপুর বাসীকে ধন্যবাদ জ্ঞাপনসহ কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকাণ্ডে তারা এমনি করেই পাশে থাকবেন। রবি উপাচার্য বলেন, বিগত বছরের ন্যায় এবছরও ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শাহজাদপুরে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, সারাদেশে জিএসটি গুচ্ছভুক্ত মোট ২২টি বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিশ্ববিদ্যালয়ে একযোগে বি-ইউনিটের গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ৩টি (এ,বি, সি) ইউনিটে সর্বমোট ৭৬৯২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।

সর্বশেষ পাওয়া সংবাদ