মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

ঘূর্ণিঝড় মোখায় স্থগিত এসএসসি পরীক্ষা ২৭ ও ২৮ মে

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় মোখার কারণে স্থগিত হওয়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের দুটি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ মে ও ২৮ মে পরীক্ষা দুটি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৬ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম ও বরিশাল বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা আগামী ২৭ মে অনুষ্ঠিত হবে। ওই পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের পরীক্ষা। ওই দিন এ বোর্ডগুলোতে গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, সঙ্গীত, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রীড়া এবং চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে, অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে গত ১৩ ও ১৪ মে দেশের সব শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। এক জরুরি বিজ্ঞপ্তিতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই সিদ্ধান্তের কথা জানায়।

গত ৩০ এপ্রিল থেকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ জন এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন। সারাদেশের মোট ৩ হাজার ৮১০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ পাওয়া সংবাদ