মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বি-ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয় সভা অনুষ্ঠিত

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের বি-ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২০মে ২০২৩ শনিবার অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বৃহস্পতিবার (১১ মে) বিকাল সাড়ে ৫টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম-এর সভাকক্ষে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। সমন্বয় সভায় উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী, ভর্তি পরীক্ষার ফোকাল পয়েন্ট এবং বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলাম, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মৃধা ও সিরাজগঞ্জ-৬ আসনের মাননীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা এমপি মহোদয়ের ব্যক্তিগত সহকারী মনিরুল গনি চৌধুরী শুভ্র এবং শাহজাদপুর পৌরসভার মেয়রের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ আনিসুর রহমান।

আলোচনার শুরুতেই মাননীয় উপাচার্য মহোদয় ২০মে অনুষ্ঠিতব্য বি-ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে সার্বিক অবস্থা সবাইকে অবহিত করেন এবং বিগত বছরের ন্যায় এবছরও সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। উপস্থিত সকলেই ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সবাই একমত পোষণ করেন। স

ভায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম উপস্থিত সবাইকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ