বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
শিরোনাম
ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: - জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস গ্রাহকের টাকা আত্মসাত: - ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: - একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

কথাসাহিত্যিক সমরেশ মজুমদার আর নেই

নিজস্ব প্রতিবেদক : প্রখ্যাত কথাসাহিত্যিক ও কালপুরুষসহ একাধিক কালজয়ী উপন্যাসের লেখক সমরেশ মজুমদার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১।

সোমবার (৮ মে) স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি রোগে ভুগছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সমরেশ মজুমদারের বড় মেয়ে দোয়েল মজুমদার

তিনি বলেন, বাবা আর নেই। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। গত দু’তিন দিন তার অবস্থার অনেকটা উন্নতি ঘটে। আমরাও খুব আশাবাদী ছিলাম। কিন্তু সোমবার তার একটি মেজর কার্ডিয়াক অ্যাটাক হয়। সেখান থেকে আর প্রত্যাবর্তন হয়নি তার।

তিনি আরও বলেন, বাবার মরদেহ কাল সকালে শ্যামপুকুরের বাড়িতে কিছুক্ষণ রাখা হবে। এরপর সেখান থেকে শেষকৃত্যের জন্য বালিঘাটে নেওয়া হবে।

১৯৭৬ সালে সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস ‘দৌড়’ দেশ পত্রিকায় প্রকাশিত হয়। তারপর একে একে সাতকাহন, তেরো পার্বণ, কালবেলা, স্বপ্নের বাজার, উজান গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান-এর মতো উপন্যাস লিখে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালি পাঠকদের মনে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন তিনি। এর মধ্যে কালবেলা পাঠক মহলে তোলপাড় ফেলে দিয়েছিল।

১৯৪২ সালের ১০ মার্চ উত্তরবঙ্গের জলপাইগুড়ির গয়েরকাটায় সমরেশ মজুমদারের জন্ম। ‘সাতকাহন’ থেকে ‘গর্ভধারিনী’, ‘উত্তরাধিকার’, ‘কালবেলা’, ‘কালপুরুষ’, অর্জুন, মেজরের অ্যাডভেঞ্চারসহ বাংলা সাহিত্যের একের পর এক ক্লাসিক সৃষ্টির রূপকার তিনি। ১৯৮৪ সালে সাহিত্যে আকাদেমি পুরস্কার লাভ করেন তিনি।

এছাড়া বঙ্কিম পুরস্কার, আইওয়াইএমএস পুরস্কারসহ নানা সম্মানে ভূষিত হয়েছেন বাঙালির প্রিয় লেখক সমরেশ মজুমদার। সমরেশ মজুমদার পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বেশ জনপ্রিয়।

এই সম্পর্কিত আরো

ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার

তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র

থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা

বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১