মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

কক্সবাজারে এসএসসি ও সমমানের প্রথম দিনে অনুপস্থিত ৪৮১

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: সারাদেশের ন্যায় কক্সবাজারেও এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম পরীক্ষা শেষ হয়েছে। প্রথম দিনে এ পরীক্ষায় অনুপস্থিত ছিলো ৪৮১ জন শিক্ষার্থী। যার মধ্যে এসএসসিতে ২৮২ জন, দাখিলে ১৮৩ জন ও এসএসসি- দাখিল (ভোকেশনাল) এ (১৬) জন।

রবিবার ( ৩০ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) তাপ্তি চাকমা এসব তথ্য জানান ।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাপ্তি চাকমা টিটিএনকে জানান, আইনশৃংখলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে এবং পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তায় আশপাশে জারি থাকবে ১৪৪ ধারা।

এবার কক্সবাজার জেলায় সর্বমোট অংশ নিচ্ছে শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ এই এসএসসি ও সমমানের পাবলিক পরীক্ষার ৫১টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষায় মধ্যে এসএসসি সাধারণ পরীক্ষা কেন্দ্র ৩০ টি, দাখিলে ১৩ টি এবং কারিগরিতে ৮ টি। অংশ নিতে যাওয়া ৩১ হাজার ৭শ ৩১ জন শিক্ষার্থীদের মধ্যে এসএসসিতে ২২ হাজার ৬ শ ৭১ জন, দাখিলে ৭ হাজার ৬ শ ৫৪ জন এবং কারিগরিতে ১ হাজার ৪শ ৬ জন।

এ বছর পরীক্ষা শেষ হবে ২৩ মে। এছাড়াও ব্যবহারিক পরীক্ষা চলবে ২৪ থেকে ৩০ মে পর্যন্ত। সময়সূচি অনুযায়ী প্রতিটি বিষয়ের পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ১ টায়।

সর্বশেষ পাওয়া সংবাদ