মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বইয়ে ৪২৮ ভুল সংশোধন

কর্পোরেট সংবাদ ডেস্ক : ষষ্ঠ ও সপ্তম শ্রেণির পাঠ্য বইয়ে ৪২৮টি ভুল সংশোধন করা হয়েছে। এরমধ্যে ষষ্ঠ শ্রেণিতে ২০২টি এবং সপ্তম শ্রেণিতে ২২৬টি ভুল সংশোধন করা হয়।

শুক্রবার (২৮ এপ্রিল) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) তাদের ওয়েবসাইটে এই সংশোধনী দিয়েছে।

সংশোধনে দেখা যায়, ষষ্ঠ শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে সবচেয়ে বেশি ৭১টি এবং সবচেয়ে কম বাংলা বইয়ে চারটি সংশোধন করা হয়েছে।

এ ছাড়া স্বাস্থ্য সুরক্ষা বইয়ে ৩৬টি, ইংরেজি ৩৫টি, জীবন ও জীবিকা ১৫টি, বিজ্ঞান ৭টি, গণিতে ৫টি, বাংলা ৪টি, শিল্প ও সংস্কৃতি ৫টি, ইসলাম শিক্ষা ৭টি ও হিন্দু ধর্ম শিক্ষা বইয়ে ১৬টি ভুল সংশোধন করা হয়েছে।

একইভাবে সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে ৬৫টি, জীবন ও জীবিকা ২৮টি, স্বাস্থ্য সুরক্ষা ২৪টি, বাংলা ২১টি, ইংরেজি ১১টি, গণিতে ২২টি, বিজ্ঞানে ৪টি, ডিজিটাল প্রযুক্তি ৫টি, শিল্প ও সংস্কৃতি ১৮টি, ইসলাম শিক্ষায় ৯টি, হিন্দুধর্ম শিক্ষায় ১২টি এবং খ্রিস্ট ধর্ম শিক্ষায় ৭টি সংশোধনী আনা হয়েছে।

এ বিষয়ে এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক মো. ফরহাদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমরা দুটি পর্যায়ে পাঠ্যপুস্তক সংশোধনের কাজ করছি। যেসব বিষয়ে সংশোধন আনা একান্ত প্রয়োজন, তা সংশোধন করা হয়েছে। ২০২৪ শিক্ষাবর্ষের জন্য বিশদ আকারে সংশোধনের কাজ চলছে।

সর্বশেষ পাওয়া সংবাদ