মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

শিক্ষকদের যে তথ্য কাউকে না দিতে নির্দেশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : সম্মানীর টাকা দেওয়ার কথা বলে একটি চক্র শিক্ষকদের ফোন করে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট-ক্রেডিট কার্ড ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ অবস্থায় অপরিচিত কোনো ব্যক্তিকে তথ্য না দিতে প্রশিক্ষণার্থী শিক্ষকদের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মঙ্গলবার (১১ এপ্রিল) অধিদপ্তর থেকে সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, মাউশির প্রশিক্ষণ শাখা প্রতি বছর বিভিন্ন ধরনের অনলাইন প্রশিক্ষণের আয়োজন করে। এসব প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের সম্মানী অনলাইনে রেজিস্ট্রেশন করে নগদ বা বিকাশের মাধ্যমে দেওয়া হয়।

কিন্তু সম্প্রতি একটি প্রতারক চক্র বিভিন্ন নম্বর থেকে ফোন দিয়ে প্রশিক্ষণ সম্মানী দেওয়া হবে বলে শিক্ষকদের এটিএম কার্ড, ডেবিট-ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে অপরিচিত কোনো ব্যক্তিকে তথ্য না দিতে শিক্ষকদের সতর্ক করেছে অধিদপ্তর।

সর্বশেষ পাওয়া সংবাদ