মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

মেডিকেল ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : আজ (১০ মার্চ) শুক্রবার দেশের সব মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হবে ১ ঘণ্টার এ ভর্তি পরীক্ষা।

শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টায় দেশের ১৮টি সরকারি মেডিকেল কলেজ ও একটি ডেন্টাল কলেজের মোট ৫৭টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দুপুরে মেডিকেলে ভর্তি পরীক্ষা নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সরকারি ৩৭টি মেডিকেল কলেজে ৪ হাজার ৩৫০ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেবে ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন ভর্তিচ্ছু। এছাড়া বেসরকারি ৭১ মেডিকেল কলেজে ভর্তিযোগ্য আসন রয়েছে ৬ হাজার ৭৭২টি।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা :

এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের প্রবেশপত্র, এইচএসসি/ সমমান পরীক্ষার প্রবেশপত্র/ রেজিস্ট্রেশন কার্ড এবং রিফিল দেখা যায় এমন কালো কালির বলপয়েন্ট কলম নিয়ে নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে সকাল সাড়ে ৯টার পূর্বেই প্রবেশ করতে হবে।

পরীক্ষার হলে মুঠোফোন, ক্যালকুলেটর, হাতঘড়িসহ অন্যান্য ডিজিটাল ডিভাইস নিয়ে প্রবেশ নিষিদ্ধ। ডিভাইস পাওয়া গেলে অথবা কাউকে এ ধরনের কোনো ডিভাইস ব্যবহার করতে দেখা গেলে তার উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

কোনো পরীক্ষার্থী পরীক্ষা চলাকালে দুই কান ঢেকে রাখতে পারবেন না। হল পরিদর্শকেরা উত্তরপত্রে স্বাক্ষর প্রদানের সময় শনাক্তকরণের জন্য প্রয়োজনে পরীক্ষার্থীর মুখমণ্ডলের আবরণ খোলার নির্দেশনা দিতে পারবেন।

প্রবেশপত্র অনুযায়ী উত্তরপত্রের নির্দিষ্ট স্থানে স্বাক্ষর প্রদান করতে হবে ও স্পষ্টভাবে নাম লিখতে হবে। উত্তরপত্রের নির্দিষ্ট বৃত্তগুলো ভরাট করা এবং নির্দেশিত স্থানে যথাযথ তথ্য প্রদান ব্যতীত অন্য কোনো স্থানে কিছু লেখা সম্পূর্ণ নিষিদ্ধ এবং লিখলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।

পরীক্ষার্থীকে অসুদপায় অবলম্বন, বিশৃঙ্খলা সৃষ্টি করতে অথবা অন্যের সাহায্য নিতে বা অন্যকে সাহায্য করতে দেখা গেলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এবং তাঁর উত্তরপত্র বাতিল করা হবে।

পরীক্ষার্থীকে হল পরিদর্শকের নির্দেশ ও সিদ্ধান্ত মেনে চলতে হবে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এবং হল পরিদর্শকের অনুমতি ব্যতীত পরীক্ষার্থীকে পরীক্ষার কক্ষ ত্যাগ করতে দেওয়া হবে না।

সর্বশেষ পাওয়া সংবাদ