রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

অব্যাহতি চেয়েছেন চবির প্রথম নারী সহকারি প্রক্টর মরিয়ম

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী সহকারী প্রক্টর ও রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম ইসলাম তাঁর দায়িত্ব থেকে অব্যাহতির আবেদন করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বরাবর লিখিত এ আবেদনটি গ্রহণ করেছে রেজিস্ট্রার অফিস।

আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চবির রেজিস্ট্রার এস এম মনিরুল হাসান।

অব্যাহতির বিষয়টি জানতে চাইলে সহকারি প্রক্টর মরিয়ম ইসলাম অব্যাহতি চেয়ে আবেদন করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন। ব্যক্তিগত কারণ উল্লেখ করলেও অব্যাহতির বিস্তারিত জানতে চাইলে তিনি কোন প্রকারে মুখ খোলতে রাজি হননি।

তবে বিশেষ সূত্র বলছে, চবির প্রথম নারী প্রক্টর ব্যক্তিগত কারণ দেখালেও এর অভ্যন্তরে রয়েছে নানা দ্বন্ধ, কোন্দল, ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া, ছাত্রী নিপীড়ন ও মারধরের শিকারসহ জনবল ও শিক্ষক নিয়োগে নানা অনিয়মোর কারণেও তিনি অব্যাহতি চাইতে পারেন।

সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৮ জুলাই সহকারী প্রক্টর হিসেবে মরিয়ম ইসলাম কে নিয়োগ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর প্রথম নারী সহকারী প্রক্টর হিসেবে তিনি যোগদান করেছিলেন।

image-37

▐ সর্বশেষ পাওয়া সংবাদ