মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

যেভাবে জানা যাবে প্রাথমিকের বৃত্তির ফলাফল

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ, (২৮ ফেব্রুয়ারি) মঙ্গলবার। আজ দুপুর সাড়ে ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালন্টেপুল বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী। যা আগে ছিল ২২ হাজার। সাধারণ কোটায় বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ জন, যা আগে ছিল ৩৩ হাজার। এবার মোট ৮২ হাজার ৫০০ জনকে বৃত্তি দেওয়া হচ্ছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ৮ম শ্রেণি পর্যন্ত এই বৃত্তি পাবে।

উপজেলা ও থানা পর্যায়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীর সংখ্যার অনুপাতে কোটা নির্ধারণ করে ট্যালেন্টপুলে বৃত্তি বণ্টন করা হয়। ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড ভিত্তিতে সাধারণ বৃত্তি বণ্টন করা হয়।

এ বছর সাধারণ গ্রেডে বৃত্তির ক্ষেত্রে আট হাজার ১৪৫টি ইউনিয়ন ও পৌরসভা ওয়ার্ডের প্রতিটিতে ৬ জন (৩জন ছাত্র ও ৩জন ছাত্রী) করে মোট ৪৮ হাজার ৮৭০ জনকে বৃত্তি দেওয়া হবে। অবশিষ্ট ৬৩০টি বৃত্তি থেকে প্রতিটি উপজেলা ও থানায় একটি করে মোট ৫১৩টি সাধারণ বৃত্তি দেওয়া হবে।

ফল জানা যাবে বৃত্তি পরীক্ষার ফলাফল প্রাথমিক শিক্ষা অধদিপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং স্থানীয়ভাবে বিভাগীয় উপপরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে পাওয়া যাবে।

এ ছাড়া মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। DPE লিখে থানা বা উপজেলা কোড নম্বর লিখে রোল নম্বর ও সাল লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। যেমন- DPEThana/Upazila Code No.Roll Number-Year and Send to 16222 পাঠাতে হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ