মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

বই মেলায় সাড়া ফেলেছে পলাশ কলির মুক্তিযুদ্ধের গল্পের বই “কয়লা ফুল”

জাকির হোসেন আজাদী: এবার বই মেলায় সাড়া ফেলেছে পলাশ কলি হোসেনের মুক্তিযুদ্ধের গল্প অবলম্বনে অনন্য অসাধারণ গ্রন্থ “কয়লা ফুল”। বইটির প্রশংসা এখন সবার মুখে মুখে। বইটির লেখক ও প্রকাশক তাই খুব উচ্ছসিত। মেলায় সরেজমিনে গিয়ে বিষয়টি পরিলক্ষিত হয়।

পলাশ কলি হোসেন -এর প্রথম প্রকাশিত এই উপন্যাসটি পাওয়া যাচ্ছে আনন্দম প্রকাশনীর স্টলে। একজন ইতিহাসের শিক্ষক হিসেবে তিনি সক্ষমতার প্রমান রেখেছেন তাঁর উপন্যাস ” কয়লা ফুল ” এ।মুক্তিযুদ্ধ ভিত্তিক এই উপন্যাস পাঠককে একেবারেই ভিন্ন এক সত্যের মুখোমুখি দাড় করিয়ে দিচ্ছে। যাদের ফিকশনে আগ্রহ থাকে তাদের ব‍্যাপারে বলতে পারি এই উপন্যাস আপনার আকাঙ্খা কে ছাপিয়ে যাবে। সমাজের যেসব চেতনা কিংবা চেতনা বিরোধী পক্ষে বিপক্ষের বিতর্ক আছে সেই সব বিষয়েও বইটিতে রয়েছে বিস্তর আলোচনা।

image-165

উপন্যাস : কয়লা ফুল।
লেখক : পলাশ কলি হোসেন।
মূল্য : ২৮০ টাকা।
প্রকাশনী: আনন্দম।
স্টল নং : ৪৮৫।
সোহরাওয়ার্দী উদ‍্যান।
প্রচ্ছদ : অন্তরা শাওন

চৈত্রের এক রোদমাখা দুপুরে পলাশীতে এই লেখকের জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে উচ্চ শিক্ষা। বিশ্ববিদ্যালয়ের আই ই আর থেকে বি এড এবং এম এড সম্পন্ন । দীর্ঘদিন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় কলেজে
ইতিহাস বিভাগের চেয়ারম্যান হিসেবে কর্ম জীবনের সমাপ্তি। স্বামী বিশিষ্ট ব্যবসায়ী এম এ মালেক। এক ছেলে অমিত মুন্তাসির ও এক মেয়ে অন্তরা শাওনের মা হিসেবে পরিপূর্ণ তাঁর ভুবন। বর্তমানে লেখালেখি নিয়েই পার হচ্ছে তাঁর একান্ত সময়।

image-166

সর্বশেষ পাওয়া সংবাদ