মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

বিশ্ব সংগীত কেন্দ্র ঢাকা শাখার সম্মেলন আগামীকাল জাতীয় জাদুঘরে

জাকির হোসেন আজাদী: আগামীকাল (২৭ ফেব্রুয়ারি) সোমবার বিকেল সাড়ে ৫টায় জাতীয় জাদুঘরে আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠন বিশ্ব সংগীত কেন্দ্র ঢাকা শাখার সম্মেলন, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সুস্থ সংস্কৃতিচর্চা ও বিকাশের লক্ষ্যে সমগ্র পৃথিবীতে ছড়িয়ে থাকা সংগীতপ্রেমীদের মধ্যে একটা সাংস্কৃতিক মেলবন্ধন তৈরিতে কাজ করে যাচ্ছে ‘বিশ্ব সংগীত কেন্দ্ৰ’।

এই আন্তর্জাতিক মঞ্চের কার্যক্রমকে আরো বেগবান করতে ঢাকা শাখার উদ্যোগে প্রথম এই সম্মেলন ‘অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সম্মেলনে প্রধান অতিথি থাকবেন হাসানুজ্জামান কল্লোল, সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি মোঃ কামরুজ্জামান, মহাপরিচালক, জাতীয় যাদুঘর।

সম্মাননা স্মারক গ্রহণ করবেন-কবি নির্মলেন্দু গুণ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা সুজেয় শ্যাম, শাহীন সামাদ, বুলবুল মহলানবীশ এবং তিমির নন্দী, বীর মুক্তিযোদ্ধা কন্ঠশিল্পী লীনু বিল্লাহ এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পী মহাদেব ঘোষ।

অনুষ্ঠানে সবান্ধব উপস্থিতির জন্য বিনীত অনুরোধ করেছেন জাকারিয়া কাজী, প্রতিষ্ঠাতা ও বৈশ্বিক সমন্বয়ক, বিশ্ব সঙ্গীত কেন্দ্র। এবং তিমির নন্দী প্রধান সমন্বয়ক বিশ্ব সঙ্গীত কেন্দ্র, ঢাকা শাখা।

image-164

সর্বশেষ পাওয়া সংবাদ