মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

বই মেলায় সাড়া ফেলেছে রেহানা উর্মির গল্পের বই “তিয়াষীত হৃদয়” ও “চিঠি”

জাকির হোসেন আজাদী: এবার বই মেলায় সাড়া ফেলেছে খ‍্যাতিমান লেখিকা রেহানা উর্মির গল্পের বই “তিয়াষীত হৃদয়” ও “চিঠি”। বই দুটির প্রশংসা এখন সবার মুখে মুখে। বই দুটো পাওয়ার জন্য লেখিকার দেশ বিদেশের পরিচিতজনরাও ব‍্যাপক আগ্রহ দেখাচ্ছেন। যার কারণে উচ্ছসিত ও আনন্দিত এই গ্রন্থ দুটির লেখিকা ও প্রকাশক।

image-151

লেখিকা রেহানা উর্মির জন্ম ও পড়াশুনা ঢাকাতেই। বাবা মৃত জবেদ আলী সরদার। মা জাহানারা বেগম।তাঁর প্রিয় শখ ট‍্যুর করা। ছোট বেলা থেকে লিখতে ভালোবাসতেন। তাই কিশোরীবেলা থেকেই লিখে চলেছেন নিরবিচ্ছিন্ন ভাবে।

বই মেলায় তিয়াষীত হৃদয় ও চিঠি শিরোনামে তাঁর দুটো উপন‍্যাস গ্রন্থ পাওয়া যাচ্ছে বিবেক প্রকাশনীতে। স্টল নং: ২২৪। সোহরাওয়ার্দী উদ‍্যান।

image-152

গ্রন্থের উপজীব্য বিষয়:
চিঠি (উপন্যাস)
অনেক বছর পর জয় তার বন্ধু দীপ্তর লেখা চিঠিটি খুলে পুরনো স্মৃতি হাতড়াচ্ছে। যেখানে তাদের ছেলেবেলা কেটেছে। যেখানে দীপ্ত আর অন্তীর অপূর্ণ ভালোবাসার কথা লিখে পাঠিয়েছিলো দীপ্ত।

তিয়াষীত হৃদয় (উপন্যাস)
স্বামী স্ত্রীর অটুট ভালোবাসায় ঘেরা এই উপন্যাসটির ভেতর আরো আছে ভাই বোনের মধুর সম্পর্ক। এবং তিয়াস ও তার মায়ের অকৃত্রিম ভালোবাসার অনবদ্য গল্প। যা পাঠক হৃদয়কে আলোড়িত করবে।

image-153

সর্বশেষ পাওয়া সংবাদ