মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

আন্তর্জাতিক শিক্ষায় শিক্ষার্থীদের পাশে স্টাডি গ্রুপ

কর্পোরেট সংবাদ ডেস্ক : দেশের বাইরে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে এসেছে স্টাডি গ্রুপ। শিক্ষার্থীদের দক্ষতা ও সাফল্য নিশ্চিত করতে বিশ্বব্যাপী ৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করছে স্টাডি গ্রুপ।

উন্নতমানের শিক্ষায় উন্নত বিশ্ব গড়তে বিশ্বের নানা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনায় পরামর্শক হিসেবে স্টাডি গ্রুপ কাজ করছে।

স্টাডি গ্রুপের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক (নেপাল, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা) শ্রীনি বান্দারা বলেন, ‘সফল ও উন্নতমানের উচ্চ শিক্ষার জন্য সঠিক পথ খুঁজে পাওয়া শিক্ষার্থীদের জন্য কঠিন বিষয়। এক্ষেত্রে সহায়ক বন্ধুর ভূমিকা পালন করছে স্টাডি গ্রুপ। স্টাডি গ্রুপ তথ্য এবং অন্যান্য প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে প্রক্রিয়াটিকে সহজ করে শিক্ষার্থীদের সাহায্য করছে। এছাড়া শিক্ষার্থীদের সংযুক্ত করছে সঠিক পরামর্শ ও সমর্থনের মাধ্যমে।’

বাংলাদেশে স্টাডি গ্রুপ আন্তর্জাতিক শিক্ষার জন্য বাংলাদেশী শিক্ষার্থীদের সাহায্য করছে। প্রতিষ্ঠানটি এর মধ্যে একটি ইউনিভার্সিটি ফেয়ারের আয়োজন করেছে যেখানে অংশ নেয় ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি, জেমস ম্যাডিসন ইউনিভার্সিটি, লং আইল্যান্ড ইউনিভার্সিটি, টেক্সাস এএন্ডএম ইউনিভার্সিটি-কর্পাস ক্রিস্টি, হার্টফোর্ড ইউনিভার্সিটি এবং ওয়েস্টার্ন ওয়াশিংটন ইউনিভার্সিটির প্রতিনিধিরা।

সর্বশেষ পাওয়া সংবাদ