বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

শাহজাদপুরে তিন দিনব্যাপী অমর একুশে বই মেলা’র উদ্বোধন

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা প্রশাসন আয়োজিত তিন দিনব্যাপী অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

২২ ফেব্রুয়ারি বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অমর একুশে বইমেলার শুভ উদ্বোধন করেন, ৬৭ সিরাজগঞ্জ- ৬ (শাহজাদপুর,) আসনের জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।,

অমর একুশে বইমেলা উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, সহকারী কমিশনার (ভূমি), লিয়াকত সালমান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মুস্তাক আহমেদ,শাহজাদপুর সরাকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।

অমর একুশে বইমেলায় শাহজাদপুর সরকারি কলেজ, শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সপ্তবর্ণ মডেল স্কুল, রংধনু মডেল স্কুলসহ মোট ১৯ টি প্রতিষ্ঠান ১৯ স্টলে নানান বইয়ের সমাহারে অংশ নিচ্ছে এ মেলায় ১৯ স্টলে গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, শিশুতোষ বইসহ বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে।

এদিকে, শাহজাদপুর উপজেলা প্রশাসন আয়োজিত তিন তিনের অমর একুশে বইমেলার প্রথম দিনেই ছাত্র-ছাত্রী, শিক্ষকসহ নানান বয়সের বিভিন্ন শ্রেণি-পেশার বইপ্রেমি মানুষের উপচেপড়া ভীড় লক্ষ করা গেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ