বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
শিরোনাম
ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: - জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস গ্রাহকের টাকা আত্মসাত: - ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: - একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

কবি পপি পারমিতার কয়েকটি কবিতা

কবিতা -১
সন্ন্যাসী গোলাপ

তাঁরে ছুঁতে মানা!
এ আমার জানা
কাঁটায় ভরা সুন্দর গোলাপ,
কাছে রাখি, এতো নয় ধৃষ্টতার প্রলাপ ৷
হোক, না হোক প্রেমময় সহবাস,
এ কম কিছু নয়, পেয়ে যাই সুবাস ৷
হে আমার প্রিয় সফেদ শাদা সন্ন্যাসী
আমি তোমাকেই ভালোবাসি ৷

কবিতা -২
শূন্যতা

আমি শূন্যতা,
তোমার ভেতর এখন যেটা
আমিই তো তা ৷
আমি হাহাকার,
তোমার বুকের মধ্যকার ৷
আমি দীর্ঘশ্বাস
আমায় নিয়েই করবে বসবাস ৷

Imported from WordPress: image-131.png

কবিতা -|৩
নোনা জল

সেই কবে,
ডেকেছি কে কাকে!
উত্তাল গর্জন..
আমি নির্জন
তুমি কোলাহল
জমে আছে জল ৷
চিৎকার হয়ে আছড়ে পড়ে ঢেউ,
তুমি কি শুনতে পাও?
সমুদ্র হয়েছি আমি
তুমি নেমে যাও ৷

কবিতা -৪
ঋতুরাজ

ঋতুরাজ (চকলেট বয়)

আজ আর বলতে নেই লাজ
তাঁর দেহে চলে বারো মাস বসন্ত ঋতুরাজ ৷
নাম না জানা কত বুনো ফুল ফোঁটে
গেয়ে চলে যেন কোকিল সেই কণ্ঠে ৷
বর্ণ তাঁর আঁধার কালো,
ঠিকরে বেরোয় আলো..
সে আলোর মতোই ভালো ৷
যমুনার জলে চাঁদ যেমন ভাসে,
আমার চোখে দিনমান সেই মুখটি হাসে ৷

কবিতা -৫
ওরা দুজনে

তোমার প্রতীক্ষায় মরে গেছে কয়েক বিকাল
সূর্যেরও তো অস্ত যেতে হয়
কে সহে অত অজুহাত অত উত্তাপ,
এক জীবন বসে রবো আমি নই অমন কাঙ্গাল ৷

প্রতিটি নতুন প্রভাতে জানি আবার ফিরবে!
না ই বা নিলাম খোঁজ
তুমি প্রতি রোজ হও আমার মাঝেই নিখোঁজ ৷
তুমি আমি গোটা জীবন
এভাবেই চিরকাল ৷

Imported from WordPress: image-132.png

এই সম্পর্কিত আরো

ঝিনাইদহে অর্ধশত সরকারি দপ্তরে দুই হাজার পদ শূন্য: জনবল সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা আইন’ পাস

গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার

তেহরানের ১০ দফা প্রস্তাব মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র

থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল

ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

ত্রিশালে জমির নিয়ে বিরোধে যুবককে হত্যা: একই পরিবারের ৫ জনের যাবজ্জীবন

এসএসসির প্রবেশপত্র বিতরণে বোর্ডের জরুরি নির্দেশনা

বেনাপোল স্থলবন্দরের ক্রেনের তার ছিড়ে শ্রমিক নিহত, আহত ১