মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

বই মেলায় সাংবাদিক ও কবি শুকলাল দাশের ‘আনন্দপুরের দিন’

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে চলছে বাঙালির প্রাণের বইমেলা। এবারের মেলায় বিশিষ্ট সাংবাদিক ও শিশু সাহিত্যিক কবি শুকলাল দাশের প্রকাশিত হয়েছে কিশোর কাব্যগ্রন্থ ‘আনন্দপুরের দিন’।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত অমর একুশে বইমেলার শৈলি প্রকাশনার ৪৯ ও ৫০ নং স্টলে প্রকাশিত হয়েছে বইটি।

সাংবাদিক ও কবি শুকলাল দাশের কবিতায় ছন্দময়, নান্দনিকতা ইতোমধ্যে পাঠক মহলে ব্যাপক জনপ্রিয় ও প্রশংসিত হয়েছে। এর আগেও কবির উপন্যাস ও কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। তার রয়েছে একটি নিজস্ব রচনাশৈলী। শব্দের অভূতপূর্ব গাঁথুনির মাধ্যমে তিনি এক অনবদ্য কাব্যিক আবহ নির্মাণ করেন।

সাংবাদিকতার পেশাগত যাপিত জীবনের পাশাপাশি নিরন্তন লেখালেখি করে চলেছেন। শিশু সাহিত্যের নানা শাখায় রয়েছে তার অবাধ বিচরণ।

গল্প কিশোর কবিতার অঙ্গনে তার লেখালেখি সবার প্রশংসা অর্জন করেছে। বেরিয়েছে ইতিমধ্যে কিশোর কবিতা, কিশোর গল্পগ্রন্থ।

শিশু সাহিত্যের পাশাপাশি লিখেছেন বড়দের জন্যও লিখেছেন কবিতা ও উপন্যাস। বেরিয়েছে কাব্যগ্রন্থও। কিশোর ও বড়দের লেখালেখি নিয়ে তার এ পর্যন্ত বেরিয়েছে দশটি গ্রন্থ।

শিশু-কিশোর সংগঠক হিসেবে তার যথেষ্ট পরিচিতি রয়েছে। শিশু মানস গঠনমূলক সংগঠন শিশুদের পাঠশালার পরিচালকের দায়িত্ব পালন করেছেন ২০০১ সাল থেকে।

শিশুসাহিত্যিকদের দীর্ঘদিন ধরে লেখালেখির মূল্যায়নের প্রদান করে আসছেন ‘শিশুদের পাঠশালা’ নামের শিশু সাহিত্যিক লেখক সম্মাননা।

শুকলাল দাশের জন্ম চট্টগ্রামের আনোয়ারার শিলালিয়া গ্রামে। দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার শুকলাল দাশ ২০১৭ থেকে ১৮ সাল পর্যন্ত চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

বইমেলায় স্টলের সংখ্যা এবার ১৪০টি। ঢাকা ও চট্টগ্রামের মিলিয়ে ১০৮টি প্রকাশনা সংস্থা এবারের মেলায় অংশ নিচ্ছে। ২১ দিনব্যাপী চলবে বই মেলা।

সর্বশেষ পাওয়া সংবাদ