মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

বুয়েটের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ২০ মে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভর্তি পরীক্ষা আগামী ২০ মে থেকে শুরু করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটি।

সুপারিশ অনুযায়ী, বুয়েটের প্রাথমিক বাছাই পরীক্ষা (প্রিলিমিনারি) ২০ মে তারিখ নির্ধারণ করা হয়েছে। আর চূড়ান্ত ভর্তি পরীক্ষার (রিটেন) তারিখ নির্ধারণ করা হয়েছে ১০ জুন।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এই দুইটি তারিখ নির্ধারণ করে সুপারিশ করা হয়েছে। এ সুপারিশ একাডেমিক কাউন্সিলে পাঠানো হয়েছে। একাডেমি কাউন্সিলের পরবর্তী সভায় বিষয়টি চূড়ান্ত অনুমোদন হবে। এরপর বিজ্ঞপ্তি আকারে ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে।

জানা গেছে, এবার প্রাথমিক বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ২০ হাজার শিক্ষার্থী। প্রাথমিক বাছাই পরীক্ষায় উত্তীর্ণ প্রথম ৬ হাজার জনকে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ