মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

এইচএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু

কর্পোরেট সংবাদ ডেস্ক : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পুন:নিরীক্ষণের আবেদন আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পরীক্ষার ফল পুন:নিরীক্ষণের জন্য ম্যানুয়াল কোন আবেদন গ্রহণ করা হবে না। পুন:নিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএস এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয়ের প্রথম পত্রের কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন পদার্থ ও রসায়ন দুটি বিষয়ের জন্য টেলিটক প্রি-পেইড মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে RSC< Space> DHA Roll Number-174.176 লিখতে হবে। প্রতি বিষয়ে ফল পুন:নিরীক্ষার জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু টেলিটকের প্রিপেইড মোবাইল থেকেই ফল পুন:নিরীক্ষণের আবেদন করা যাবে। প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখতে হবে (ঢাকা বোর্ডের ক্ষেত্রে Dha বরিশাল বোর্ডের ক্ষেত্রে Bar)। এরপর স্পেস দিয়ে রোল লিখে আবার স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে এসএমএস করতে হবে। (উদাহরণ: RSC DHA ১২৩৪৫৬ ১৭৪ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।) একাধিক বিষয়ের উত্তরপত্র পুন:নিরীক্ষণে কমা দিয়ে সাবজেক্ট কোড এসএমএস করতে হবে। যেমন ১৭৪, ১৭৫, ১৭৬ ইত্যাদি। ফিরতি এসএমএস এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তার একটি পিন প্রদান করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মেসেজ সেন্ড করা হলে টেলিটক থেকে পিন নম্বরসহ কত টাকা নেওয়া হবে তা জানিয়ে একটি এসএমএস আসবে। পিন নম্বরটি সংগ্রহ করতে হবে। এরপর এতে সম্মত হলে আবারও মেসেজ অপশনে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে ‘পিন নম্বর’ লিখে স্পেস দিয়ে নিজস্ব মোবাইল নম্বর (যেকোনো অপারেটর) লিখে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে।

(উদাহরণ: RSC< space >YESPIN-NUMBER< space > Contact Number লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উল্লেখ্য, ২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল গতকাল ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে। এবার ৯ টি সাধারণ শিক্ষাবোর্ড,মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১ টি শিক্ষাবোর্ডের অধীনে মোট ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। পাসের হার শতকরা ৮৫ দশমিক ৯৫ শতাংশ।

সর্বশেষ পাওয়া সংবাদ