মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

মেডিকেল ভর্তি পরীক্ষা ১০ মার্চ

নিজস্ব প্রতিবেদক : এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিনই ভর্তি পরীক্ষার তারিখ জানালো স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

আগামী ১০ মার্চ দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত চলবে পরীক্ষা।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ডা. টিটু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রায় ১১ হাজারটি আসনের জন্য অনলাইনে শিক্ষার্থীরা ১২ ফেব্রুয়ারি থেকে আবেদন করতে পারবেন। দুই একদিনের মধ্যে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সেখানে ভর্তির বিষয়ে বিস্তারিত জানা যাবে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আরও জানান, এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ ৯ গ্রেড পাওয়া শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন। ভর্তি প্রক্রিয়া আগের মতই থাকবে।

তিনি বলেন, এবারও মেডিকেল কলেজগুলোতে ভর্তির আসন সংখ্যা গতবারের মতই থাকবে। এবার সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজে ভর্তি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে।

দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি ৭২টি মেডিকেল কলেজে এ সংখ্যা ৬ হাজার ৪৮৯টি।

২০২২ সালে মেডিকেলে ভর্তি পরীক্ষা হয়েছিল ১ এপ্রিল। পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪৩ হাজার শিক্ষার্থী। প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ১৩ জনের বেশি।

সর্বশেষ পাওয়া সংবাদ