রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি বগুড়ায় এনসিসি ব্যাংকের উদ্যোগে ৩ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু মমেক হাসপাতালে অব্যবস্থাপনায় ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত তদন্তের নির্দেশ ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু - প্রথম দিনেই ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য ফ্রি পেলেন খুলনার গৃহিণী শতরূপা প্রধানমন্ত্রীর জাপান সফর - দ্বিপক্ষীয় বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর ফ্যাসিষ্ট আ'লীগ ও ২৮ অক্টোবরের লগি-বৈঠা মৃত্যুপুরীতে ৪৯১ দিন - নিজের হাতে পা কেটে ও ড্রোনে ঝুলে অলৌকিক জীবন জয় ইউক্রেনীয় সেনার ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ বাংলাদেশি চক্ষু রোগীদের জন্য চীনে চালু হলো ‍‘গ্রিন চ্যানেল’
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

পরীক্ষার ফেল দেখিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিলেন প্রধান শিক্ষক

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নরিনা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষককের বিরুদ্ধে কয়েক মাস আগেও অভিযোগ উঠে সরকারি পাঠ্যপুস্তুক ষষ্ঠ থেকে দশম শ্রেনীর বই বিক্রির জন্য।

তিনি নরিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হওয়ায় তিনি নিজে ইচ্ছে মতন যা খুশি তাই করে বেড়ান বই বিক্রির অভিযোগ তিনি সাংবাদিকদের কাছে শিকার করেন। এখন বর্তমানে তিনি উক্ত বিদ্যালয়ের ১২২জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ৪ জন কে পাশ করিয়ে ১১৬ জনকে ফেল দেখিয়ে হাজার হজার টাকা হাতিয়ে নিয়েছেন।

বেশ কিছু শিক্ষাথীদের সাথে কথা বলে জানা যায়, তাদেরকে পরিক্ষা চলাকালীন সময়ে তিনি প্রতি সাবর্জেক্ট ১০০টাকা দাবি করেন তখন শিক্ষার্থীরা রাজি না হওয়ায় রেজাল্ট সময় ১২২জনের মধ্যে ১১৬ জন কে শিক্ষার্থীকে ফেল দেখিয়েছন। ৭০০ থেকে শুরু করে ১ হাজার টাকা নিয়ে পাশ করিয়ে দিয়েছেন নরিনা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে।

শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার ব্যাপারে নরিনা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সন্জিত কুমার কে জিজ্ঞেস করলে তিনি বলেন এ বিষয় টা আমার জানা নেই।

এ ব্যাপারে নরিনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম হ্যাপির কাছে জানতে চাইলে তিনি কোন রকম কথা না বলে পালিয়ে যান। এ বিষয়ে শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাহাদাত হোসেন বলেন কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্হা গ্রহণ করা হবে।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ