মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ইসলামী ব্যাংক-মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে জাইকার ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী নোয়াখালীতে ব্রাককর্মী-শিশুসহ ৩ মরদেহ উদ্ধার চা শ্রমিকদের মধ্যে ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

সংসদে শিক্ষামন্ত্রী

পদার্থবিজ্ঞান পরীক্ষায় ভুল প্রশ্ন: সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা

পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রে ৬ ও ৭ নম্বর প্রশ্নে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ভুল শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ওই দুই প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের অনেক আগেই এই প্রশ্নপত্র প্রণয়ন ও মডারেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল। তবুও ত্রুটি ধরা পড়ার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা জানান।

সংসদ সদস্য রুমিন ফারহানা টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি না মানার কারণ জানতে চাইলে মন্ত্রী বলেন, সারা দেশের ৬৪টি জেলায় প্রায় ২ হাজার ৭০০টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির পরীক্ষা স্থগিত করা হলেও অন্যান্য জেলায় সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও জেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগের ভিত্তিতেই নিশ্চিত হওয়া গিয়েছিল যে পরীক্ষা গ্রহণে বড় ধরনের সমস্যা হবে না।

কুমিল্লার একটি কেন্দ্রে জলাবদ্ধতার বিষয়ে মন্ত্রী জানান, কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পানি জমে যাওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়। পরীক্ষার্থীদের নৌকায় করে নিরাপদ স্থানে পৌঁছে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। একজনের পোশাক ভিজে যাওয়ায় তাকে দ্রুত পরিবর্তনের সুযোগ দেওয়া হয় এবং পরীক্ষা এক ঘণ্টা দেরিতে শুরু করে পূর্ণ সময় নিশ্চিত করতে পরীক্ষার সময়ও এক ঘণ্টা বাড়ানো হয়। কুমিল্লা ছাড়া দেশের অন্য কোনো কেন্দ্রে পরীক্ষা গ্রহণে বড় কোনো সমস্যা হয়নি বলে তিনি জানান।

শিক্ষামন্ত্রী আরও বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনকে জরুরি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে। কোনো এলাকায় দুর্যোগের কারণে পরিস্থিতি অনুকূলে না থাকলে স্থানীয় প্রশাসন যেন তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে, সেই নির্দেশনা রয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের দুর্ভোগ নিয়ে সরকার অত্যন্ত সংবেদনশীল এবং তাদের শিক্ষাজীবন ও স্বার্থ রক্ষায় মন্ত্রণালয় সার্বক্ষণিক পরিস্থিতি মনিটরিং করছে বলেও তিনি নিশ্চিত করেন।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, জেলা প্রশাসন ও মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মতামতের ভিত্তিতেই চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষা যথাসময়ে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও তিনি জানান। 

সর্বশেষ পাওয়া সংবাদ