রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রজ্ঞাপন জারি - ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ সহকারী কমিশনারকে বদলি সালমান শাহ স্মরণে তিন দিনব্যাপী উন্মুক্ত চলচ্চিত্র প্রদর্শনী রফতানি বহুমুখীকরণে কেন্দ্রীয় ব্যাংকের স্কিমে এসবিএসি ব্যাংকের অংশগ্রহণ ১০ দিন পর নেপালের সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার জাতিসংঘে নতুন বাংলাদেশের বার্তা নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক গার্ড অব অনার ও পুষ্পস্তবক অর্পণে নূর মোহাম্মদ শেখেরকে বিজিবির শ্রদ্ধা প্রবাসে বাংলা সংস্কৃতিচর্চা অব্যাহত রাখার আহবান প্রবাসীকল্যাণমন্ত্রীর উত্তর ঢাকা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত পুলিশকে ধাক্কা দিয়ে আদালত থেকে পালানো আসামি গ্রেপ্তার
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র-ছাত্রীদের জন্য 'ড. সুকুমার রায় মেধা বৃত্তি' চালু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক প্রয়াত ড. সুকুমার রায়ের স্মরণে শিক্ষাবৃত্তি চালু করার সিদ্ধান্ত নিয়েছে তাঁর পরিবার। বাংলা বিভাগের শিক্ষার্থীদের উৎসাহিত করতে 'ড. সুকুমার রায় মেধা বৃত্তি' ফান্ডে তাঁর পরিবারের পক্ষ থেকে ১০ লাখ টাকা প্রদান করা হয়। এ অর্থের লভ্যাংশ থেকে প্রতি বছর বাংলা বিভাগের মাস্টার্সের সেরা ফল অর্জনকারী দুই জন শিক্ষার্থীকে এ মেধা বৃত্তি প্রদান করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস মাস্টার্সের সেরা ফলাফল এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজসমূহের মধ্যে সেরা ফলাফল অর্জনকারী শিক্ষার্থী 'ড. সুকুমার রায় মেধা বৃত্তি' পাবেন।

বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 'ড. সুকুমার রায় মেধা বৃত্তি' ফান্ডের দাতা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও 'ড. সুকুমার রায় মেধা বৃত্তি' ফান্ডের আহ্বায়ক প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এবং প্রয়াত ড. সুকুমার রায়ের স্ত্রী রীতা ব্রহ্ম এ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ড. সুকুমার রায়ের পরিবারের এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। যা উচ্চশিক্ষা লাভের পাশাপাশি শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। এ ধরনের শিক্ষা সহায়ক কার্যক্রমে ড. সুকুমার রায়ের পরিবারের মতো অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

'ড. সুকুমার রায় মেধা বৃত্তি' ফান্ডের সদস্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, ফান্ডের সদস্য-সচিব ও ফ্যাকাল্টি অব হিউম্যানিটিস অ্যান্ড ল' এর চেয়ারম্যান ড. সৈয়দ হাদিউজ্জামান, বাংলা বিভাগের শিক্ষক ইমন সালাউদ্দিন এবং প্রয়াত ড. সুকুমার রায়ের পুত্র সুদীপ ব্রহ্ম রায় এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, কৃতী গবেষক ও শিক্ষক ড. সুকুমার রায় ২০২১ সালের ৭ জুলাই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

সর্বশেষ পাওয়া সংবাদ