মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি ময়মনসিংহে উত্যক্তের প্রতিবাদ করায় নারী হত্যা, যুবকের মৃত্যুদণ্ড ত্রিশালে পৃথক সড়ক দূর্ঘটনায় নারীসহ নিহত ২ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনআরবিসি ব্যাংকের চুক্তি ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়া অত্যন্ত অপ্রত্যাশিত: তথ্য উপদেষ্টা সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমালো সরকার মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরও এক তরুণের মৃত্যু
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

মাদ্রাসার আলিম পরীক্ষা শুরু ২ জুলাই : বিশেষ নির্দেশনা

চলতি বছরের আলিম পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই ‘কুরআন মাজিদ’ বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে আলিম পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় (সৃজনশীল ও বহুনির্বাচনী) পরীক্ষা চলবে আগামী ৮ আগস্ট পর্যন্ত।

এরপর ৯ থেকে ১৪ আগস্টের মধ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করতে হবে। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর অনলাইনে বোর্ডে পাঠানোর জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে।

বোর্ডের বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক (সিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারলেও কোনো প্রকার প্রোগ্রামিং ক্যালকুলেটর বা মোবাইল ফোন পরীক্ষা কেন্দ্রে আনতে পারবে না। শুধু কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যোগাযোগের প্রয়োজনে একটি নন-অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

এতে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ মাদ্রাসা থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করবেন। তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক-প্রতিটি অংশে পরীক্ষার্থীকে পৃথকভাবে পাস করতে হবে।

বোর্ড কর্তৃপক্ষ বিশেষ প্রয়োজনে এই সময়সূচি পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ