বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দেশের উন্নয়নে প্রবাসীদের আরো সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির হৃদয়ের রেকর্ড ট্রিপল-সেঞ্চুরি - দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ম্যাচ ড্র করল বাংলাদেশ ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে আইডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি তরুণ উদ্যোক্তাদের সর্বোচ্চ ২০ লাখ টাকা অর্থায়ন দেবে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি খুলনা বিশ্ববিদ্যালয়ে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি শাহজালাল ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির ৯২৬তম সভা অনুষ্ঠিত মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ বাংলা কিউআর সম্প্রসারণে ঝিনাইদহে ইউসিবির সচেতনতামূলক সভা প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার
advertisement
সম্পাদকীয়

জনগণকে জিম্মি করে দাবি আদায় কতটা যৌক্তিক?

দ্রব্যমূল্যে উর্ধ্বগতি সাথে যুক্ত হওয়া গ্যাসের মূল্যবৃদ্ধির জন্য সাধারণ মানুষের জীবনযাত্রায় যখন নাভিশ্বাস অবস্থা, তখনই মরার উপর খাঁড়ার ঘাঁয়ের মত দেখা দিয়েছে পরিবহণ ধর্মঘট। জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে বিশেষ করে নিন্মবিত্ত, মধ্যবিত্ত তথা খেটে খাওয়া মানুষের।

অদক্ষ ও লাইসেন্সবিহীন বাসচালকের দুর্ঘটনার কারণে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, মিশুক মুনিরসহ নিহত হন পাঁচজন। আদালতের রায়ে সাজা হয়েছে বাসচালকের। বিষয়টি খুবই যোক্তিক। দেশের প্রচলিত আইন অনুযায়ি রায় দিয়েছেন আদালত। এর বিরুদ্ধে আন্দোলন করা নি:সন্দেহে আইন অমান্যের সামিল বলেই প্রতীয়মান হয়। তাছাড়া জনগণকে জিম্মি করে কোন দাবি আদায়ের অপকৌশল কখনোই সুফল বয়ে আনে না। জনসম্পৃক্ততা ছাড়া যেখানে কোন আন্দোলন সফল হয়না, সেখানে জনগণকে জিম্মি করে দাবি আদায়ের নামে হিংসাত্বক কর্মকান্ড নি:সন্দেহে নৈতিকতা বিবর্জিত, অন্যায়।

সমীক্ষা অনুযায়ি, দেশে মোট বাস, ট্রাক, প্রাইভেট কার, লরি, মোটর সাইকেলসহ মোট যানের সংখ্যা প্রায় আটত্রিশ লক্ষ। এর মধ্যে মটর সাইকেলের সংখ্যা প্রায় তের লক্ষ। আটত্রিশ লক্ষ যানের বিপরীতে চালকের লাইসেন্স দেয়া হয়েছে মটর সাইকেলের তের লক্ষসহ মোট প্রায় চব্বিশ লক্ষ। বাকী প্রায় চৌদ্দ লক্ষ গাড়ির চালক লাইসেন্সবিহীন। আর এই অবৈধ ও অদক্ষ চালকের কারণে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে সড়ক দুর্ঘটনা। বেড়ে চলেছে দুর্ঘটনাজনিত মৃত্যুর হার।

এমন পরিস্থিতিতে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ আশাব্যঞ্জক নয় বলে মনে করেন বিশেষজ্ঞ মহল। অবৈধ ও অদক্ষ চালকের দ্বারা গাড়ি চালানোর বিরুদ্ধে গাড়ির মালিকের যেমন দায়িত্ববোধের অভাব রয়েছে, তেমনি রয়েছে সরকারের মনিটরিং ব্যবস্থা না থাকা। লক্ষ লক্ষ গাড়িচালক কীভাবে লাইসেন্স ছাড়া গাড়ি চালান তা দেখভাল করার জন্য তেমন কোন উদ্যোগ নেয়া হয়নি। রাজধানী ঢাকা, বিভাগীয় ও জেলা শহরের বাস টার্মিনালগুলোতে নিয়মিত মনিটরিং এর ব্যবস্থা করলে এ সমস্যার কার্যকরি সমাধান হবে বলে মনে করেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এছাড়া বাসের মালিকদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে। তাদের মনে রাখা উচিত, অদক্ষ ও অবৈধ চালক দিয়ে গাড়ি চালালে দুর্ঘটনায় যেমন প্রাণহানির আশঙ্কা তৈরি হয়, তেমনি বেড়ে যায় নিজের সম্পদের ক্ষতির সম্ভাবনা।

সর্বশেষ পাওয়া সংবাদ