মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম
বন বিভাগের গাছ কেটে রিসোর্টের রাস্তা নির্মাণ, ঝুঁকিতে কুয়াকাটা বেড়িবাঁধ নরসিংদীতে হত্যাসহ ২৯ মামলা আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন সূচকের পতনে লেনদেন শেষ নূন্যতম মজুরি ৩২ হাজার করার প্রস্তাব শ্রমিক প্রতিনিধিদের, ৪ দিন সময় নিলো মালিকপক্ষ শেখ হাসিনার এনআইডি ও পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩১তম এজিএম অনুষ্ঠিত পাসপোর্টে নয়, হাসিনাকে বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে আনা হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেপ্তার ২ মঙ্গলবার তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে
advertisement
সম্পাদকীয়

‘অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন’ এর যাত্রা শুরু

সরকারের নিবন্ধিত অনলাইন নিউজপোর্টাল মালিকদের সংগঠন ‘অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন, বাংলাদেশ’ (ওনাব) এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

সোমবার (১৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে এক সভায় ইপি-বিডি ডটকমের সম্পাদক- প্রকাশক মোল্লাহ আমজাদ হোসেনকে আহ্বায়ক এবং এবিনিউজ২৪ বিডি ডটকমের সম্পাদক-প্রকাশক শাহীন চৌধুরীকে সদস্য সচিব করে ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও ওমেনআই২৪ ডটকমের সম্পাদক ফরিদা ইয়াসমিন।

সরকার নিবন্ধিত অনলাইনগুলোকে পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করা এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করাই হবে এ সংগঠনের কাজ। এছাড়া, সাংবাদিকদের পেশাগত মান উন্নয়নে প্রশিক্ষণসহ নানা কর্মসূচি গ্রহণ করবে এ সংগঠন। নিবন্ধিত ৮১টি অনলাইন নিউজপোর্টালের মালিকরা এ সংগঠনের সদস্য। আগামী তিন মাসের মধ্যে আহ্বায়ক কমিটি সাধারন সভা আয়োজনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। এর আগে গত ১৬ জুন একই বিষয়ের ওপর আরেকটি সভা হয়েছিল।

নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন- ফরিদা ইয়াসমিন (ওমেনআই২৪ ডটকম), আলমগীর হোসেন (বার্তা২৪ ডটকম), বদরুল আলম খান (সারাবাংলা ডটনেট), এসএম জাহিদ হাসান (রাইজিংবিডি ডটকম), নজরুল ইসলাম মিঠু (নিউজনেক্সট বিডি ডটকম), মো. আব্দুল মজিদ (ঢাকাডিপ্লোম্যাট ডটকম), হামিদ মো. জসিম (এবিনিউজ ২৪ ডটকম), সৌমিত্র দেব (রেডটাইমস ডটকম ডটবিডি), তৌহিদুল ইসলাম মিন্টু (দ্য রিপোর্ট২৪ ডটকম), রফিকুল বাসার (এনর্জিবাংলা ডটকম), লতিফুল বারী হামিম (ঢাকানিউজ ২৪ ডটকম), রফিকুল ইসলাম সবুজ (নিউজগার্ডেনবিডি ডটকম) এবং খোকন কুমার রায় (সুখবর ডটকম)।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ