বুধবার, ১৯ আগস্ট ২০২৬
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
৫ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য ২৫ লাখ টাকা দেবে অ্যাডফা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যমুনা ব্যাংকের চুক্তি বিদেশি নাগরিকদের ব্যাংক হিসাব খোলায় বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ইসলামী ব্যাংক-মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন‘ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে জাইকার ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী নোয়াখালীতে ব্রাককর্মী-শিশুসহ ৩ মরদেহ উদ্ধার চা শ্রমিকদের মধ্যে ২০ হাজার রেইনকোট বিতরণ করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ
advertisement
সম্পাদকীয়

স্বামী-সন্তানকে বেধেঁ নারী নির্যাতন; প্রয়োজন অপরাধীদের দ্রুত শাস্তি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরপর আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যাতে শোডাউন করে বিজয় মিছিল না বের করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশী পর্যবেক্ষণ এবং সাংবাদিকদের সাথে আলাপকালে বলেছেন, আমি এখন সবার প্রধানমন্ত্রী। অর্থাৎ যারা তাকে ভোট দিয়েছেন আর যারা দেননি তিনি সকলের প্রধানমন্ত্রী।

এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রতিপক্ষের প্রতি কোন রকম প্রতিহিংসা চরিতার্থ না করার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। এসব খবরের মধ্যে গতকাল মঙ্গলবার জাতীয় দৈনিকে একটা দুঃখজনক খবর ছাপা হয়েছে, সংসদ নির্বাচনের দিন মধ্যরাতে নোয়াখালীর সুবর্ণ চর উপজেলার চরজুবলী ইউনিয়নের মধ্য বাগ্যার বাসিন্দা সিএনজিচালক সিরাজ মিয়ার ঘরে একদল সন্ত্রাসী প্রবেশ করে তাঁকে ও তাঁর সন্তানদের বেঁধে রেখে স্ত্রীকে বাড়ির উঠানে নিয়ে ধর্ষণ করা হয়। এদুজনই নোয়াখালীর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন।

জানা গেছে, ওই নারীকে কোন প্রার্থীকে ভোট দিতে বলা হয়েছিল তিনি সেই কথা না শোনায় তার জন্য রাতেই ওই শাস্তি বরাদ্দ হয়। এই ধরনের দুর্বৃত্তরা কোন দলের লোক তা খবরে উল্লেখ করা হয়নি।

এ ধর্ষণের ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী দুজনকে আটক করতে সক্ষম হয়েছে। এরা হচ্ছে- লক্ষ্মীপুর থেকে আটক স্বপন (২৯) ও নোয়াখালীর চরজব্বর থেকে গ্রেপ্তার করা হয়েছে বাদশা আলমকে (৩৫)।

আমরা আশা করবো, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করবে এবং তাদের ছাড়ানোর জন্য কোন রাজনৈতিক প্রভাব প্রয়োগ করা হবে না। সেটা না করা হলে নারী ধর্ষণের জন্য অনুমতি দেয়া হয়ে যাবে এবং সারাদেশে অপ্রীতিকর ঘটনা ঘটতেই থাকবে।

আরও পড়ুন:স্বর্ণ নীতিমালা-২০১৮; উন্মোচিত হলো স্বর্ণ ব্যবসার নতুন দ্বার

 

সর্বশেষ পাওয়া সংবাদ