মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
সম্পাদকীয়

খালেদার মামলার রায়কে কেন্দ্র করে যত বিতর্ক

আগামী ৮ ফেব্রুয়ারি প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি’র চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট  মামলার রায়কে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। বিএনপি বলছে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটিকে ইচ্ছে করেই নির্বাচনের বছরে এসে বেগবান করা হয়েছে। অন্য দিকে সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি বরং উল্টো মামলাটিকে ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। সব মিলিয়ে গত কদিন ধরেই বিষয়টি নিয়ে সরকারি ও বিরোধী দলের নেতাদের কাছ থেকে পাল্টাপাল্টি মন্তব্য পাওয়া যাচ্ছে। সরকারি দল বনাম বিএনপির মধ্যে চলছে হুমকি পাল্টা হুমকি।

রায় বিপক্ষে গেলে খালেদা জিয়া আদৌ নির্বাচন করতে পারবেন কি না সেনিয়েও চলছে নানা জল্পনা-কল্পনা। রায়ের দিন ধার্য করার মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বিএনপি। তাদের অভিযোগ, মামলাটির কার্যক্রম ইচ্ছে করেই নির্বাচনের বছরে এসে বেগবান করা হয়েছে, যাতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ও বিএনপিকে বাইরে রেখে আওয়ামী লীগ ২০১৪ সালের ৫ই জানুয়ারির মতো আরেকটা নাটক বা প্রহসন করতে পারে।

অন্য দিকে মামলার রায়কে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি বরং উল্টো মামলাটিকে ব্যবহার করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে। 

এ বছর রাজনীতিতে সকল ইস্যুই হবে নির্বাচন সম্পর্কিত, এমনটাই মনে করা হচ্ছে। গত সংসদ নির্বাচনে না যাওয়ার ভুল বুঝতে পেরে এবার নির্বাচনে যাওয়ার সকল চেষ্টাই করবে বিএনপি। কিন্তু একই সাথে আওয়ামী লীগের উপরেও চাপ রয়েছে সব দলকে নিয়ে নির্বাচন করার। যাতে ২০১৪ সালের ৫ই জানুয়ারির নির্বাচন পরবর্তী একই ধরনের সমালোচনার মুখে তাদের যেন পড়তে না হয়।

রায়কে কেন্দ্র করে সরকারি ও বিরোধী দলের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়েছে। উত্তাপ ছড়িয়েছে রাজনীতির অঙ্গনে। এই উত্তাপ যাতে দেশের সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত না হয়, আগামী সংসদ নির্বাচনের সুষ্ঠ পরিবেশ ব্যাহত না হয়, সেটাই সবার প্রত্যাশা। 

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার