বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
সংরক্ষিত নারী আসন: - বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত ২ মে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: মাউশির জরুরি নির্দেশনা শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১ দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১ প্রায় এক কেজি স্বর্ণ ও দেশি-বিদেশী মুদ্রাসহ ভারতীয় পাসপোর্টযাত্রী আটক দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত? আর্থিক অনিয়মের অভিযোগে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী তনু হত্যা মামলা: - ১০ বছর পর সেনা সাবেক ওয়ারেন্ট অফিসার গ্রেফতার
অর্থ-বাণিজ্য

আলু-পেঁয়াজ-ডিমের দাম নিয়ন্ত্রণে হাইকোর্টে রুল

কর্পোরেট সংবাদ ডেস্ক: আলু, পেঁয়াজ, ডিম, রসুনসহ যাবতীয় কৃষিপণ্যের সময়ে সময়ে মূল্যবৃদ্ধি রোধে উচ্চপর্যায়ের কমিটি গঠনে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।

বাণিজ্য সচিব ও কৃষি সচিবকে এ কমিটি গঠন করতে বলা হয়েছে। এ বিষয়ে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন আদালত। একই সঙ্গে কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি রোধে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। পাশাপাশি মূল্য সহনীয় পর্যায়ে রাখতে কৃষিপণ্যের উৎপাদনস্থলে কেন বাজার ব্যবস্থাপনা করা হবে না-তাও জানতে চাওয়া হয়েছে রুলে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট মনোজ কুমার ভৌমিক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল তুষার কান্তি রায়। খবর বাসস।

‘নির্বিকার কর্তৃপক্ষ, পণ্য কিনে ঠকছেন ভোক্তা: আলুর কেজি এক লাফে বাড়লো ১৫ টাকা’ শিরোনামে গত ২৬ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটি যুক্ত করে আলু, পেঁয়াজসহ কৃষিপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং কৃষি বিপণন আইনের ৪(ছ) বিধান বাস্তবায়ন করে কৃষিপণ্য উৎপাদন এলাকায় বাজার অবকাঠামো স্থাপনে নিষ্ক্রিয়তা নিয়ে গত ডিসেম্বরে জনস্বার্থে রিটটি করা হয়।

এই সম্পর্কিত আরো

সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত

২ মে শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: মাউশির জরুরি নির্দেশনা

শৈলকূপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিহত ১

দারোয়ানের কক্ষে বিদেশি মদের আস্তানা, আটক ১

প্রায় এক কেজি স্বর্ণ ও দেশি-বিদেশী মুদ্রাসহ ভারতীয় পাসপোর্টযাত্রী আটক

দাম কমলো স্বর্ণ ও রুপার, জেনে নিন কোনটির ভরি কত?

আর্থিক অনিয়মের অভিযোগে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে: জ্বালানি মন্ত্রী

তনু হত্যা মামলা: ১০ বছর পর সেনা সাবেক ওয়ারেন্ট অফিসার গ্রেফতার