বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
অর্থ-বাণিজ্য

দেশে সারের সংকট নেই: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। আজ রোববার (২১ জানুয়ারি) দুপুরে রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নূরুল মজিদ এসব কথা বলেন।

তিনি বলেন, সারের কোনো সংকট নেই । দেশে দৈনিক ২ হাজার ৮০০ মেট্রিক টন সার উৎপাদন হচ্ছে। এতে আমদানির প্রয়োজন পড়ে না, বরং কদিন পর বাংলাদেশই সার রপ্তানি করবে।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, দেশে যে পরিমাণ সার উৎপাদন হচ্ছে, তা সংরক্ষণ করাই কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু পর্যাপ্ত থাকলেও সেভাবে দাম কমার কোনো সম্ভাবনা নেই। গ্যাস সংকট সার উৎপাদনে কোনো প্রভাব ফেলছে না বলেও জানান শিল্পমন্ত্রী৷

বৈঠকে নতুন সরকারের সঙ্গে পরবর্তী ৫ বছর শিল্পখাতের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

ভারতীয় হাইকমিশনার বলেন, শিল্পখাতে কীভাবে একসঙ্গে কাজ করা যায়, রূপির মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল